বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

সোনা ঝরাচ্ছে ভারতের জুনিয়র ক্রিকেট দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোনা ঝরাচ্ছে ভারতের জুনিয়র ক্রিকেট দল। দুবাইতে চলা জুনিয়র এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল অনূর্ধ্ব-১৯ টিম ইন্ডিয়া। শারজায় হওয়া সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে ১০৩ রানে হারাল তারা। আগামী দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে মেন ইন ব্লু।

শারজায় ২৪৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৪০ রানেই গুটিয়ে যায় জুনিয়র টাইগাররা। ভারতীয় বোলারদের দাপটের সামনে একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। ওস্তেয়াল, রবিকুমার, রাজবর্ধন এবং বায়োয়া ২টি করে উইকেট পান। নিশান্ত এবং কুশল একটি করে উইকেট পান। ভারতের হয়ে সর্বাধিক ৯০ রানে অপরাজিত থাকেন শাইক রশিদ।

অন্যদিকে, আরও একটি সেমিফাইনালে পাকিস্তানকে পরাজিত করে ফাইনালের টিকিট পাকা করেছে শ্রীলঙ্কা। ক্রিকেট প্রেমীদের অনেকেই আশা করেছিলেন যে, এই জুনিয়র এশিয়া কাপের ফাইনালে ভারত-পাকিস্তান দ্বৈরথ দেখা যাবে। যেটা আর হল না। এবার দেখার বিষয় ভারতীয় অনূর্ধ্ব-১৯ দল চ্যাম্পিয়ন হতে পারে কিনা।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার