মারণ গেম, রেললাইনে বসে পাবজি খেলায় মগ্ন, ট্রেনের চাকায় ছিন্নভিন্ন তিন কিশোরের শরীর

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: রেললাইনের ওপরে বসেই মোবাইল ফোনে অনলাইনে পাবজি খেলায় মগ্ন ছিল তিন কিশোর। কানে হেডফোন গোঁজা থাকায় কার্যত বাইরের জগত থেকে অনেক দূরেই ছিল। আচমকাই ওই রেললাইন ধরে ছুটে আসা ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন হয়ে গেল তিন জনেরই শরীর। গতকাল বৃহস্পতিবার (২ জানুয়ারি) মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বিহারের পশ্চিম চম্পারন জেলায়। তিন কিশোরের দেহ ইতিমধ্যেই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পশ্চিম চম্পারন জেলার সদর মহকুমার পুলিশ আধিকারিক বিবেক দীপ জানিয়েছেন, বৃহস্পতিবার মনসা টোলার রয়্যাল স্কুলের কাছে রেললাইনের ওপরে বসেই মোবাইল ফোনে পাবজি গেম খেলছিল ফুরকান আলম, সমীর আলম এবং হবিবুল্লা আনসারি।তিন জনেই রেললাইনের ধারের বস্তি এলাকার বাসিন্দা। কানে হেডফোন গুঁজে মোবাইল গেমে বুঁদ হয়ে গিয়েছিল তিন কিশোরই। ঠিক তখনই নারকাটিয়াগঞ্জ-মুজফফরপুর রুটের একটি ট্রেন রেললাইন ধরে দ্রুত গতিতে ছুটে আসছিল। চালক বেশ কয়েকবার জোরে-জোরে হর্ন বাজিয়েছিলেন। কিন্তু কানে হেডফোন গোঁজা থাকায় সেই শব্দ শুনতে পায়নি তিন কিশোর। ফলে রেললাইন থেকে সরে যাওয়ার সুযোগও পায়নি। ট্রেনের চাকায় ছিন্নভিন্ন হয়ে যায় তিন জনের শরীর।

ওই মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই নিহত কিশোরদের পরিবারের লোকজনেরা। দেহ উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান তাঁরা। পরে ঘটনাস্থলে পৌঁছয় রেল পুলিশও। মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের জন্য তাদের দেহ পাঠানো হয়। কীভাবে ওই ঘটনা ঘটল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।  

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক