Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলাদেশি জঙ্গি হামলার আশঙ্কা, গঙ্গাসাগর মেলার এক সপ্তাহ আগেই নদীপথে শুরু পুলিশি নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর বেশি সময় নেই। আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। পরিস্থিতি সামাল দিতে এর আগে দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। পুণ্যার্থীদের সুবিধার্থে স্নানঘাটের সংখ্যা আরও বাড়ানো হয়েছে। যাতে কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইদিকে নজর রয়েছে পুলিশের। এবার নিরাপত্তা আরও জোরদার করতে এখন থেকেই আঁটঘাট বেঁধে ময়দানে নামল সুন্দরবন পুলিশ।

মেলা শুরুর এক সপ্তাহ আগে থেকেই দীর্ঘ নদীপথে নজরদারি শুরু হয়ে গেল। মৎস্যজীবীদের নৌকায় চলছে তল্লাশির কাজ। গঙ্গাসাগর মেলার সময় নদীপথে নিরাপত্তা জোরদার করা হবে বলে তা আগেই সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন সুন্দরবন পুলিশ জেলার সুপার।সেইমত শুরু হয়ে গেল কাজ।

এদিকে সুন্দরবনের জল সীমানায় নজরদারি বাড়িয়েছে সুন্দরবন পুলিশ জেলা। দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন জল সীমানা প্রায় ১৫০ কিমি দীর্ঘ। বঙ্গোপসাগরে উপকূলরক্ষী বাহিনী ও নৌ বাহিনী কড়া নজরদারি চালাচ্ছে।

পাশাপাশি সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকেও বঙ্গোপসাগর ও নদীতে এফআইবি দিয়ে সার্চিং অপারেশন ও পেট্রলিং চলছে। মূলত গোবর্ধনপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাকদ্বীপ ও সাগরে এই পেট্রলিং চলছে। মৎস্যজীবীদের ট্রলারেও তল্লাশি চালানো হচ্ছে। এমনকী, মৎস্যজীবীদের বৈধ পরিচয়পত্র, লাইসেন্স খতিয়ে দেখছে পুলিশ। জলপথে সন্দেহজনক কিছু চোখে পড়লে মৎসজীবীদের সতর্ক করা হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দিতে বলা হয়েছে।

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম