ভিড় উপচে পড়ছে চিনের হাসপাতালে, এই নয়া ভাইরাস সম্পর্কে জানেন ? রইল উপসর্গ

Share:

নিজস্ব প্রতিনিধি : সম্প্রতি চিন নিয়ে উদ্বেগে রয়েছে বিশ্ববাসী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, চিনের হাসপাতালে কোভিড কালের মতো ভিড় উপচে পড়েছে। জানা গিয়েছে, হিউম্যান মেটানিউমোভাইরাসে আক্রান্ত হয়েই চিনের মানুষজন হাসপাতালে ছুটছেন। এই সংক্রমণে শিশু এবং বৃদ্ধরা বেশি আক্রান্ত হচ্ছেন বলেও দাবি করা হচ্ছে।

কোভিড-১৯ মহামারির পর চিনে বাড়ছে হিউম্যান মেটানিউমোভাইরাস(এইচএমপিভি)-এর সংক্রমণ, যা উদ্বেগ সৃষ্টি করছে বিশেষজ্ঞদের।মেটানিউমোভাইরাস এর বিষয়ে জানেন কী ? সতর্ক করছেন বিশেষজ্ঞরা। তাঁদের কথায় শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণকে হিউম্যান মেটাপনিউমোভাইরাস হিসেবে চিহ্নিত করা হয়েছে। এইচএমপিভি ফ্লু’র মতো উপসর্গ, বিশেষ করে শিশু এবং অসুস্থ ব্যক্তিদের মধ্যে গুরুতর শ্বাসকষ্টে ভোগাতে পারে।এককথায় এইচএমপিভি একটি শ্বাসযন্ত্রের ভাইরাস।

এইচএমপিভির উপসর্গ : এইচএমপিভির উপসর্গ গুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মত জটিলতা দেখা যেতে পারে।

এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষপর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়। তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষণ গুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়।

কীভাবে ছড়ায় : এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায় ১)কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ।২)হাত মেলানো বা স্পর্শ করা। ৩)সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে ছোঁয়া। কিংবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসে এই ভাইরাস ছড়াতে পারে।

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা