মুখ্যমন্ত্রীর ধমক খেয়েই হাওড়া সবজি বাজারে হানা টাস্ক ফোর্সের সদস্যদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শীতেও কমেনি সবজির দাম। আলু-পিঁয়াজ সহ বিভিন্ন সবজির দাম আকাশ ছোঁয়া। আর তা নিয়ে বৃহস্পতিবার ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলু নিয়ে কালোবাজারির বিষয়টি সংশ্লিষ্ট জেলাশাসক-পুলিশ সুপারকে দেখার নির্দেশ দেন তিনি। এরপরেই বিভিন্ন সবজির দাম সরজমিনে দেখতে স্পেশাল টাস্ক ফোর্সের টিম এদিন হানা দিল হাওড়া শহরের বিভিন্ন বাজারে।

শুক্রবার হাওড়ার কদমতলা এবং শিবপুর বাজারে খতিয়ে দেখেন টাস্ক ফোর্সের সদস্যরা । কত দামে বিক্রি হচ্ছে সবজি সেই খোঁজ নেওয়া হয় । এই  নিয়ে হাওড়ার এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার জানিয়েছেন, কালো পথে দাম বাড়ছে কিনা তা খতিয়ে দেখা হয়েছে। সেইসঙ্গে কোনও পাইকারি বিক্রিতা গুদামে অতিরিক্ত পেঁয়াজ-আলু জমিয় রাখছে কিনা সেই দিকে  খবরাখবর নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, বর্তমানে বাজারে সবজির দাম অগ্নিমূল্য। পেঁয়াজের দাম প্রতি কিলো ৭৮ থেকে ৮৬ টাকা। টমেটো প্রতি কিলো ২৩ থেকে ২৫ টাকা। লেবুর দাম  ৫৯ থেকে ৬৫ টাকা। কড়াইশুঁটি বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে । তবে তুলনামুলকভাবে কম দাম ফুলকপির। এখন প্রতি পিস ১০ টাকা করে বিক্রি হচ্ছে।  বলা বাহুল্য,  সবজি ও ফলমূলের দাম অনেকটাই আবহাওয়া, মৌসুমি পরিবর্তন এবং চাহিদার ওপর নির্ভরশীল। সেইজন্য সবজির দামের মধ্যে দেখা যায় তারতম্য ।

‘খ্রিস্টানদের সংখ্যা বাড়াতে বেশি করে সন্তান জন্ম দিন,’ মার্কিনিদের পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

মাঝ আকাশে বিমানের ভিতরে সহযাত্রীদের আবদারে একের পর এক গান গাইলেন সোনু নিগম

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

বিরল জিনগত ত্রুটির চিকিৎসায় চাবিকাঠি হতে পারে ভিটামিন বি ১২

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের

চাঁদের মাটিতে আলু ফলিয়ে তাক লাগালেন বিজ্ঞানীরা, কীভাবে সম্ভব হল চাষ ?

বাবাকে অপমানের বদলা! এক ব্যক্তিকে মাথা থেঁতলে খুন করল ছেলে

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

ইয়েমেনে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলায় নিহত ৪১, পাল্টা জবাব হুথিদের

মৃতদেহ নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, উত্তরপ্রদেশে প্রাণ গেল ৫ জনের

জম্মু সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রুখে দিল ভারতীয় সেনা, আটক পাক নাগরিক