চিনে চোখ রাঙাচ্ছে নয়া ভাইরাস, উদ্বেগের না হলেও সতর্ক নজর রাখছে স্বাস্থ্য মন্ত্রক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  এখন গোটা বিশ্ব জুড়ে কমেনি করোনা ভাইরাসের প্রকোপ । এই আবহে এবার চিন জুড়ে ছড়িয়েছে নয়া আতঙ্ক। হিউম্যান মেটানিউমো নামে এক ভাইরাসে আক্রান্ত হয়ে চিনের  হাসপাতালে ভর্তি হচ্ছেন একের পর এক বাসিন্দা।  তবে এখন পর্যন্ত ভাইরাসটি ঠিক কত জনের মধ্যে ছড়িয়েছে বা তাঁদের অবস্থা কতটা সঙ্কটজনক, সে বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।  এই আবহে এবার  চিনের পরিস্থিতির উপরে নজর রাখছে ভারত।

স্বাস্থ্য পরিষেবা অধিদপ্তরের আধিকারিক ডাঃ অতুল গোয়েল জানিয়েছেন,’ এটি মূলত শ্বাসযন্ত্রের তীব্র  সংক্রমণ।  আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি । এই বিষয় নিয়ে আপনাদের দেওয়া হবে সমস্ত আপডেট। বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ‘ বলা বাহুল্য, কোভিড-১৯ মহামারির পর ফের  চিনে  হিউম্যান মেটানিউমোভাইরাস(এইচএমপিভি)-এর সংক্রমণ বাড়ায় উদ্বেগের মধ্যে পড়েছে বিশেষজ্ঞরা।

এইচএমপিভির উপসর্গ

এইচএমপিভির উপসর্গ গুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট। গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মত জটিলতা দেখা যেতে পারে।

কীভাবে ছড়ায় এই ভাইরাস ?

১)কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ

২)হাত মেলানো বা স্পর্শ করা

 ৩)সংক্রমিত স্থান স্পর্শ করা

৪) কিংবা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসে এই ভাইরাস ছড়াতে পারে

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক