জেনে নিন, প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে কী রেকর্ড গড়লেন কোহলি

জয় দিয়েই ২০২১ শেষ করেছে টিম ইন্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: জয় দিয়েই ২০২১ শেষ করেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। লক্ষ্মীবার প্রোটিয়াদের ১১৩ রানে হারিয়ে চলতি টেস্ট সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে তারা। ব্রিসবেন থেকে সেঞ্চুরিয়ন দূরত্বটা অনেকটাই। কিন্তু চলতি বছরে শুরুতেই অজিদের দুর্ভেদ্য ভেন্যু ব্রিসবেনের গাব্বায় টেস্টে ঐতিহাসিক জয় তুলে নিয়েছিল ভারত।

যেই ম্যাচ স্মৃতির পাতায় আজও টাটকা। কোহলিকে ছাড়াই রাহানের নেতৃত্বে ওই ম্যাচ জিতে নিয়েছিল ঋষভ, শার্দূল, সিরাজরা। ১৯৮৮ সালের পর ওই প্রথম গাব্বায় হারের মুখ দেখে অজিরা। এবার বছরের শেষে আরও একটি কঠিন কাজ সম্পন্ন করল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। সেটা হল সেঞ্চুরিয়নে টেস্ট জয়। আর সেই সঙ্গে নয়া রেকর্ড গড়ে ফেললেন অধিনায়ক বিরাট। এই টেস্টের একটি দিন বৃষ্টিতে ভেস্তে গেলেও সৌরভ, দ্রাবিড় এবং ধোনির যেটা পারেনি সেটা করে দেখালেন কিং কোহলি।

সেঞ্চুরিয়নে জেতার পর সকলকে টপকে গেলেন তিনি। আর বিরাটই হলেন একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি একাধিক (দু’টি) বক্সিং ডে টেস্ট জিতেছেন। এর আগে ২০১৮ সালে অস্ট্রেলিয়ার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে তাঁর নেতৃত্বেই জয়ের মুখ দেখেছিল ভারত।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার