Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছত্তিশগড়ে ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার নিখোঁজ সাংবাদিকের দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: নিখোঁজ থাকার তিনদিনের মাথায় বিজাপুরে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল সাংবাদিক মুকেশ চন্দ্রাকরের দেহ। গতকাল শুক্রবার (৩ জানুয়ারি) রাতে ২৮ বছর বয়সী সাংবাদিকের দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার সন্দেহে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও যার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে সাংবাদিক মুকেশের দেহ উদ্ধার হয়েছে সেই সুরেশ চন্দ্রাকার গা ঢাকা দিয়েছে। ইতিমধ্যেই মুকেশের রহস্যজনক খুন নিয়ে বিজেপি ও কংগ্রেসের মধ্যে রাজনৈতিক কাজিয়া শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজাপুরের এক স্থানীয় চ্যানেলে কর্মরত ছিলেন সাংবাদিক মুকেশ চন্দ্রাকার। পাশাপাশি ‘বস্তার জংশন’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালাতেন। বস্তারে ১২০ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ নিয়ে দুর্নীতির তথ্য প্রকাশ্যে এনেছিলেন তিনি। ওই দুর্নীতিতে নাম জড়িয়েছিল স্থানীয় ঠিকাদার ও বাহুবলী সুরেশ চন্দ্রাকারের। বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। বিড়ম্বনায় পড়তে হয় রাজ্যের বিজেপি সরকারকে। গত ১ জানুয়ারি অভিযুক্ত সুরেশের ভাই রীতেশ ডেকে পাঠান মুকেশকে। সেই ডাকে সাড়া দিয়ে বিজাপুরে সুরেশের বাড়িতে যান তিনি। কিন্তু তার পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মুকেশ।

রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় মুকেশের ফোনে যোগাযোগের চেষ্টা চালান তার পরিবারের সদস্যরা। কিন্তু ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেননি। এর পরেই ভাইয়ের নিখোঁজ থাকার বিষয়ে বিজাপুর থানায় মিসিং ডায়েরি দায়ের করেন মুকেশের দাদা যুকেশ। ওই অভিযোগ পেয়েই তদন্ত নামে পুলিশ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের সূত্রেই বিজাপুরের ছাত্তানপাড়া বস্তি এলাকায় ঠিকাদার সুরেশ চন্দ্রাকারের বাড়ির সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে হাত-পা পিছনে বাঁধা অবস্থায় মুকেশের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। বিজাপুরের পুলিশ সুপার জিতেন্দ্র যাদব জানিয়েছেন, ‘মুকেশের মর্মান্তিক খুনের পিছনে সম্প্রতি তাঁর করা কোনও রিপোর্টিংয়ের যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’

BIG BREAKING: পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জেড প্লাস’ নিরাপত্তা প্রত্যাহার!

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে শুভেন্দুর মাস্টারস্ট্রোকে ঘুম উড়েছে তারেক রহমানের

পঞ্জাবে ভোটের আগে আপে জোর ধাক্কা, বিজেপিতে নাম লেখালেন মুখ্যমন্ত্রীর ভাই

মুখ্যসচিব পদে এলেন মনোজ কুমার আগরওয়াল

রাজ্যে কবে থেকে চালু হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার? মহিলাদের প্রশ্নের উত্তর দিল বিজেপি সরকার

দুর্ঘটনায় গুরুতর জখম ‘কম্পাস’ ধারাবাহিকের নায়ক অর্কপ্রভ, হল অস্ত্রোপচার

তোলা না দেওয়ায় বিজেপি সমর্থকের দোকানে আগুন, ব্যাপক শোরগোল হুগলিতে

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌