বড়দিন-বর্ষবরণে বিক্রি দেদার মদ, কলকাতার সঙ্গে জোর টক্কর বিধাননগরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিন বা বর্ষবরণ মানেই বন্ধুদের সাথে হই-হুল্লোড়। আর সাথে সঙ্গী হিসেবে ছিল ‘জিন শেরি শ্যাম্পেন, রাম…’। দেদার মদ্যপানের সাথে ছিল নাচ-গান। এককথায় রেস্তোরাঁ, পাব, নাইটক্লাব ছাড়াও হাউস পার্টিতে মজেছিল গোটা কলকাতা তারই প্রমাণ সামনে এল। বড়দিন এবং বর্ষবরণে মোট ১৩৭ কোটি টাকার রেকর্ড মদ বিক্রি হয়েছে কলকাতায়।

তথ্য অনুযায়ী, ২৪ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে এই বিপুল টাকার মদ বিক্রি হয়েছে এ শহরে। যা ২০২৩ সালের তুলনায় ২৪ শতাংশ বেশি। জানা গিয়েছে, ২০২৪ সালের দুর্গাপুজোর তুলনায় বড়দিন ও বর্ষবরণে আটগুণ বেশি বিভিন্ন ধরনের মদ কিনেছেন সুরাপ্রেমীরা। আবগারি দফতরের পরিসংখ্যানের তথ্য বলছে, কলকাতা-সহ সারা রাজ্যে বছরে গড়ে প্রায় দু’হাজার কোটি টাকার মদ বিক্রি হয়। তবে ২০২৪ সালকে বিদায় জানিয়ে ২০২৫ কে স্বাগত জানানোর এই সীমিত সময়েই রাজ্যে মদ বিক্রি একপ্রকার রেকর্ড করেছে।

প্রতি মাসে পশ্চিমবঙ্গে মদ বিক্রি হয় গড়ে ১ হাজার ৭০০ কোটি টাকার। কেবলমাত্র কলকাতাতেই বিক্রি হয় গড়ে ৩০০ কোটি টাকার মদ। তবে ডিসেম্বরের শেষ সপ্তাহে সমস্ত রেকর্ড ভেঙে গিয়েছে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর এবং বিধাননগর—চারটি জ়োনে ভাগ করেই মদ বিক্রির হিসাব কষে দফতর। জানা গিয়েছে, এর মধ্যে আলিপুরেই সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে—মোট ৪২ কোটি টাকার। সাধারণ দিনে আলিপুর এলাকায় প্রতিদিন ৩ কোটি টাকার মদ বিক্রি হয়। উৎসবের মরশুমে তা তিনগুণ বেড়েছে।

অন্যদিকে বড়দিন ও বর্ষবরণের সময়ে আলিপুরের পর সবচেয়ে বেশি মদ বিক্রি হয়েছে উত্তর কলকাতায়। স্বাভাবিক দিনে ৩ কোটি টাকার মদ বিক্রি হয় যেখানে, সেখানে উৎসবের সময়ে বিক্রি হয়েছে ৩৫ কোটি ৫ লক্ষ টাকার। দক্ষিণ কলকাতাতেও সুরাপ্রেমীরা ৩৫ কোটি ৫ লক্ষ টাকার মদ্যপান করেছেন। বছরের অন্যান্য সময়ে প্রতিদিন গড়ে সেখানে মদ বিক্রি হয় ২ কোটি ২৫ লক্ষ টাকার। চতুর্থ স্থানে রয়েছে বিধাননগর। সেখানে মদ বিক্রি হয়েছে ২৮ কোটি ৫ লক্ষ টাকার।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক