বারাসতে আবাসনে ৩ দিন ধরে স্বামীর পচা গলা দেহ আগলে বসে রইলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত: তিন দিন ধরে আবাসনের ঘরে বৃদ্ধ স্বামীর পচাগলা মৃতদেহ আগলে বসেছিলেন মানসিক ভারসাম্যহীন স্ত্রী। কলকাতার রবিনসন স্ট্রীটের ছায়া বারাসতে(Barasat)।উত্তর ২৪ পরগনা জেলার জেলা সদর বারাসতের টাকি রোডের(Taki Road) পঞ্চতন্ত্র হাউসিং কমপ্লেক্সের ঘটনা। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে রবিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় বারাসত থানার পুলিশ।তারপর ঘরের থেকে উদ্ধার করা হয় বৃদ্ধের পচা গলা মৃতদেহ। মৃত বৃদ্ধের নাম সুনীল চক্রবর্তী (৭৩)। আবাসনের একটি ফ্ল্যাটে তার স্ত্রীকে নিয়ে তিনি একাই থাকতেন।

২০২০ সালে তাদের একমাত্র পুত্রের মৃত্যুর পরেই থেকেই স্বামী-স্ত্রী দুজনেই মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়েন। বিগত কয়েকদিন ধরেই সুনীল চক্রবর্তী(Sunil Chakraborty) সহ তার স্ত্রীকে দেখা যাচ্ছিল না আবাসনের বাইরে। রবিবার দুপুরে তাদের ঘর থেকে দুর্গন্ধ বেরোতেই তাদের প্রতিবেশীরা বারাসত থানায় খবর দেয়। পুলিশ এসে সেখান থেকে বৃদ্ধের পচা গলা দেহ সহ তার স্ত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করেন। পরবর্তীতে বারাসত থানার পুলিশ ওই মৃত দেহটিকে বারাসত মেডিকেল কলেজে(Barasat Medical College) ময়না তদন্তের জন্য পাঠায়। প্রতিবেশীরা জানিয়েছে এই বৃদ্ধ বৃদ্ধার নিকট কোন আত্মীয়-স্বজন নেই। আপাতত বৃদ্ধাকে বারাসতের একটি বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করছে পুলিশ প্রশাসন।

এদিকে,পাচারের আগে ১০০ বোতল ফেন্সিডিল সহ ধৃত ১।উত্তর চব্বিশ পরগনা জেলার বাগদা সীমান্ত এলাকা লক্ষ্মীপুরের অভিজিৎ হালদার নামে এক ব্যক্তি তার বাড়িতে নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের জন্য মজুদ করে রেখেছিল। পুলিশ সূত্রে জানা যায় শনিবার বাগদা থানার(Bagda P.S.) পুলিশ তার বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে ১০০ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার করে | এরপরই অভিজিৎকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে রবিবার বনগাঁ মহকুমা আদালতে(Banga Court) পেশ করে পুলিশ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের