Loading live market data...
Loading active stocks...
Connecting...

ছত্তিশগড়ের সাংবাদিক খুনের মূল অভিযুক্তকে হায়দরাবাদ থেকে গ্রেফতার করল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: সাংবাদিক মুকেশ চন্দ্রাকারের খুনের মূল অভিযুক্ত ঠিকাদার সুরেশ চন্দ্রাকারকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার (৫ জানুয়ারি) হায়দরাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে তাকে। সাংবাদিক মুকেশের খুনের পরেই গ্রেফতারির হাত থেকে বাঁচতে হায়দরাবাদে এক গাড়িচালকের বাড়িতে আত্মগোপন করেছিল সুরেশ। ২০০-র বেশি সিসিটিভি ফুটেজ শনাক্ত করে এবং ৩০০-র বেশি মোবাইল ফোনের লোকেশন ট্র্যাকিংয়ের সূত্র ধরেই তার গোপন ডেরার খোঁজ পাওয়া গিয়েছে।

ছত্তিশগড়ের বিজাপুরের এক স্থানীয় চ্যানেলে কর্মরত ছিলেন সাংবাদিক মুকেশ চন্দ্রাকার। পাশাপাশি ‘বস্তার জংশন’ নামে একটি ইউটিউব চ্যানেলও চালাতেন। বস্তারে ১২০ কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণ নিয়ে দুর্নীতির তথ্য প্রকাশ্যে এনেছিলেন তিনি। ওই দুর্নীতিতে নাম জড়িয়েছিল স্থানীয় ঠিকাদার ও বাহুবলী সুরেশ চন্দ্রাকারের। বিষয়টি নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। বিড়ম্বনায় পড়তে হয় রাজ্যের বিজেপি সরকারকে। গত ১ জানুয়ারি অভিযুক্ত সুরেশের ভাই রীতেশ ডেকে পাঠান মুকেশকে। সেই ডাকে সাড়া দিয়ে বিজাপুরে সুরেশের বাড়িতে যান তিনি। কিন্তু তার পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান মুকেশ।

রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় মুকেশের ফোনে যোগাযোগের চেষ্টা চালান তার পরিবারের সদস্যরা। কিন্তু ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে পারেননি। এর পরেই ভাইয়ের নিখোঁজ থাকার বিষয়ে বিজাপুর থানায় মিসিং ডায়েরি দায়ের করেন মুকেশের দাদা যুকেশ। ওই অভিযোগ পেয়েই তদন্ত নামে পুলিশ। বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। সেই জিজ্ঞাসাবাদের সূত্রেই বিজাপুরের ছাত্তানপাড়া বস্তি এলাকায় ঠিকাদার সুরেশ চন্দ্রাকারের বাড়ির সেপটিক ট্যাঙ্কে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে হাত-পা পিছনে বাঁধা অবস্থায় মুকেশের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। সাংবাদিক খুনের ঘটনা নিয়ে তোলপাড় হয়ে যায় রাজ্য। ইতিমধ্যেই মুকেশের মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্ট অনুযায়ী, মাথায় ১৫টি আঘাতের চিহ্ন মেলেছে। বেধড়ক মারধরের ফলে চার টুকরো হয়ে গিয়েছিল লিভার।

বিশ্বজুড়ে হান্টাভাইরাস আতঙ্ক! নেদারল্যান্ডসে কোয়ারেন্টাইনে ২ ভারতীয়

কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্যে ফ্রান্সে পৌঁছলেন আলিয়া

নির্বাচনে প্রভাব ফেলেছে এসআইআর সওয়াল কল্যাণের, পাল্টা কী জবাব শীর্ষ আদালতের?‌

পঞ্চায়েতমন্ত্রী দিলীপ, নারী ও সমাজকল্যাণ দফতরের দায়িত্বে অগ্নিমিত্রা, আর কে কোথায়?

বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি মিসের ঘটনা এখনও স্বপ্নে ভেসে ওঠে বাজ্জোর

দেশের মধ্যে সেরা ৫ গনপতি বাপ্পার মন্দির! জানেন কী কোথায় ?

ঘামাচির অত্যাচারে অতিষ্ঠ ? জেনে নিন কিছু ঘরোয়া উপায়

জেনে নিন ভিটামিন সি সম্পর্কে অজানা তথ্য

ষাট বছরের পরে পদে থাকা আধিকারিকদের বাদ, বড় প্রশাসনিক সিদ্ধান্ত রাজ্যের

মোথাবাড়ি কাণ্ডের তদন্ত দু’মাসের মধ্যে শেষ করতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সরকারি চাকরিতে আবেদনে বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

এক টুকরো ছোলার ডালে ফুটে উঠল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি

চন্দ্রনাথ রথ খুনে তিন অভিযুক্তের ১৩ দিনের CID হেফাজতের নির্দেশ

জামিন পেলেন ইরানের নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি