ছত্তিশগড়ে IED বিস্ফোরণে নিরাপত্তা রক্ষীদের গাড়ি উড়িয়ে দিল মাওবাদীরা, নিহত ৮ জওয়ান-সহ ৯

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ফের নিরাপত্তা রক্ষীদের ওপরে বড়সড় হামলা চালাল মাওবাদীরা। সোমবার দুপুরে বস্তারের বিজাপুরে নিরাপত্তা রক্ষীদের বহনকারী একটি এসইউভি গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। ওই ভয়াবহ হামলায় গাড়িতে থাকা ৮ নিরাপত্তা রক্ষী এবং চালকের শরীর ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। সেই সঙ্গে আধা সেনাকেও ঘটনাস্থলে পাঠানো হয়েছে। হামলাকারী মাওবাদীদের ধরতে এলাকায় বিশেষ চিরুনি তল্লাশি শুরু হয়েছে।

গত কয়েক মাস ধরেই ছত্তিশগড়ে মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেয়েছিল নিরাপত্তা বাহিনী। শতাধিক মাওবাদীকে খতম করার পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধারও করেছিল। নিরাপত্তা বাহিনীর লাগাতার অভিযানে কোনঠাসা হয়ে পড়েছিল মাওবাদীরা। সোমবার (৬ জানুয়ারি) সকালে আবুঝমাদেতে বিশেষ অভিযানে পাঁচ মাওবাদীকে নিকেশ করে নিরাপত্তা রক্ষীরা। তাদের মধ্যে দুই জন মহিলা ছিলেন। ঘটনাস্থল থেকে একে-৪৭ সহ প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করে।

ওই অপারেশন শেষে যখন নিরাপত্তা রক্ষীরা ফিরছিলেন তখনই হামলা চালায় মাওবাদীরা। ছত্তিশগড় পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এদিন অভিযান শেষে একটি এসইউভি গাড়িতে চেপে ফিরছিলেন নিরাপত্তা রক্ষীরা। তখনই কুটরু-বেদ্রে সড়কে টিমি কুটরু থানার অন্তর্গত অম্বেলির কাছে নিরাপত্তা রক্ষীদের গাড়ি লক্ষ্য করে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়। ভয়াবহ বিস্ফোরণে টুকরো-টুকরো হয়ে যায় গাড়িটি। ছিন্নভিন্ন  হয়ে যায় গাড়িতে থাকা ডিআরজি’র আপ জওয়ান ও চালকের দেহ। মাওবাদীদের এমন বর্বরোচিত হামলার নিন্দা করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু সহায়। যদিও মাওবাদীদের এমন সাফল্যকে তিনি স্বীকার করতে চাননি। তাঁর কথায়, ‘আগে মাওবাদীদের হামলায় প্রচুর জওয়ান ও নিরাপত্তা রক্ষী মারা যেত। কিন্তু রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে মাওবাদীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তাতে নিরাপত্তা রক্ষীদের প্রাণহানির ঘটনা অনেক হ্রাস পেয়েছে।’

রবিতে NEET, পরীক্ষার্থীদের সুবিধার জন্যে শিয়ালদহ-হাওড়া ডিভিশনে অতিরিক্ত ট্রেন

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা

বিরোধী দলনেতা পদে ঋতব্রতের নিয়োগকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে শোভনদেব

আরজি কর কাণ্ডে কোমর কষে ঝাঁপাল সিবিআই, তলব প্রাক্তন পুলিশ কমিশনারকে

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

রাজ্য ছাড়লেও মিলল না রেহাই! কর্ণাটক থেকে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু

আষাঢ়ে ষষ্ঠীপুজো,দাম বাড়লেও ডালা-কুলো-পাখা কিনতে হাটে ভিড় ক্রেতাদের

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

রানাঘাটে নিকাশি নালার বেহাল দশা, প্রতিবাদে চেয়ারম্যানের বাড়িতে ছোড়া হল ডিম

কোমরে দড়ি বেঁধে আদালতে পেশ মুন্না-অনিমেষকে, ‘চোর-চোর’ স্লোগানে সরগরম চন্দননগর

সন্তানের সামনেই স্ত্রীকে বেঁধে নির্মম মারধর, জোর করে প্রস্রাব পানে বাধ্য করল পাষণ্ড স্বামী