‘আমাকে রাজনৈতিক প্রশ্ন করবেন না’, সাংবাদিকদের প্রশ্নে মেজাজ হারালেন রজনীকান্ত

যার উত্তরে অভিনেতাকে কড়া সুরে বলতে শোনা যায়, "আমাকে রাজনৈতিক প্রশ্ন করবেন না।" অভিনেতার এই সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘আমাকে কোনও রাজনৈতিক প্রশ্ন করবেন না’, বিমানবন্দরে সাংবাদিকদের রীতিমতো ধমক দিলেন তামিল মেগাস্টার রজনীকান্ত। কিন্তু কেন? মঙ্গলবার (৭ জানুয়ারী) সাতসকালে চেন্নাই বিমানবন্দরে দেখা যায় রজনীকান্তকে। জানা গিয়েছে, অভিনেতা তাঁর আসন্ন ছবি ‘কুলি’র শেষ শুটিং করতে থাইল্যান্ডে উড়ে গিয়েছেন। আর তার আগেই চেন্নাই বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। তামিল মেগাস্টার রজনীকান্ত, ৭২ বছর বয়সেও নায়কের চরিত্রে অভিনয় করে চলেছেন তিনি। দক্ষিণী রাজ্যগুলিতে ভক্তদের কাছে তিনি রীতিমতো ভগবান হিসেবে পূজিত। কিন্তু তামিলনাড়ুতে মহিলাদের সুরক্ষা কোথায়?

গত ২৩ ডিসেম্বর তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ১৯ বছর বয়সী একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছিলেন। যা নিয়ে গোটা রাজ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গেই মঙ্গলবার চেন্নাই বিমানবন্দরে রজনীকান্তকে দেখামাত্রই সাংবাদিকরা তাকে ছেঁকে ধরেন। এরপর তাঁরা অভিনেতাকে তাঁর আসন্ন ছবির বিষয়ে জিজ্ঞাসা করার মাঝেই তামিলনাড়ুতে মহিলাদের নিরাপত্তা সম্পর্কিত প্রশ্ন ছুঁড়ে দেন। যার উত্তরে অভিনেতাকে কড়া সুরে বলতে শোনা যায়, “আমাকে রাজনৈতিক প্রশ্ন করবেন না।” অভিনেতার এই সাক্ষাৎকারের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক। কেন এত বড়মাপের অভিনেতা হয়েও অযৌক্তিক উত্তর দিলেন অভিনেতা? দেশের নাগরিক হয়ে রাজনৈতিক কোনও বিষয়ে কেন জবাব দিতে চাইলেন না রজনীকান্ত? কেন তিনি মহলাদের নিরাপত্তা নিয়ে মুখ খুললেন না?

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর আন্না ইউনিভার্সিটি ক্যাম্পাসে ১৯ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে যৌন হয়রানি করা হয়েছিল। নির্যাতিতার অভিযোগ, অভিযুক্ত জ্ঞানসেকরন (৩৭) তাঁকে একটি ঝোপের কাছে টেনে নিয়ে তাঁকে যৌন নির্যাতনের চেষ্টা করেছেন। বর্তমানে IPS আধিকারিকদের একটি সর্ব-মহিলা SIT এই মামলার তদন্ত করছে৷  তামিলনাড়ুর মর্যাদাপূর্ণ আন্না ইউনিভার্সিটিতে ঘটে যাওয়া এমন ঘটনাটি তামিলনাড়ুতে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে, যা মহিলাদের নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন তুলেছে। এদিকে, সংবাদমাধ্যমকে রজনীকান্ত তাঁর আসন্ন ছবি কুলি সম্পর্কে একটি আপডেট শেয়ার করে বলেছেন, “ইতিমধ্যেই কুলির ৭০ শতাংশ শুটিং শেষ হয়ে গিয়েছে। ছবির পরবর্তী শিডিউল ১৩ জানুয়ারি থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত হবে।” রজনীকান্ত বর্তমানে পরিচালক লোকেশ কানাগরাজের কুলি ছবির শুটিং করছেন। সান পিকচার্স দ্বারা প্রযোজিত, কুলিতে নাগার্জুন, উপেন্দ্র, সৌবিন শাহির, সত্যরাজ এবং শ্রুতি হাসানও রয়েছেন। শীঘ্রই কুলির মুক্তির তারিখ ঘোষণা করা হবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে