Loading live market data...
Loading active stocks...
Connecting...

ট্রুডোর উত্তরসূরিকে খুঁজবেন ভারতীয় এই বংশোদ্ভূত,  জানেন তিনি কে ?

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ  পদত্যাগ করেছেন  জাস্টিন ট্রুডো।  কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে ট্রুডো সরতেই কে হবেন পরবর্তী উত্তরসূরি তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। ইতিমধ্যেই পরবর্তী প্রধানমন্ত্রী খোঁজা শুরু করে দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত তথা লিবারেল পার্টির সভাপতি শচিত মেহরা । জানা গিয়েছে, চলতি সপ্তাহেই দলের নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু  করতে চলেছে মেহরা ।

কে এই শচিত মেহরা ?

শচিত মেহরা হলেন ভারতীয়  বংশোদ্ভূত কানাডার বাসিন্দা । তাঁর বাবা ১৯৬০ সালে নয়াদিল্লি থেকে কানাডায় চলে আসেন। সেখানে যাওয়ার পর, তিনি উইনিপেগ এবং অটোয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রেস্তোরাঁ নামে একটি  ব্যবসা শুরু করেন । এখন এই ব্যবসার দেখাশোনার দায়িত্বে রয়েছেন শচিত মেহরা । তবে রাজনীতির প্রতি তাঁর বরাবর আগ্রহ ছিল। সেইজন্য যোগ দিয়েছিলেন লিবারেল পার্টিতে । ২০২৩ সালে মেহরাকে দলের তরফে সভাপতি হিসাবে নির্বাচন করা হয় ।

উল্লেখ্য, জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর দলের সভাপতি হওয়ায় নতুন নেতা নির্বাচনের দায়িত্ব পড়েছে শচিত মেহরার ওপর। তাই তিনি ঠিক করবেন কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী । বলা বাহুল্য, ক্ষমতাসীন লিবারেল পার্টি টানা তিনটি সাধারণ নির্বাচনে জয়লাভ করলেও এখন তারা জনরোষের শিকার হয়েছে। ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং বাড়ির দাম বাড়ায় লিবারেল পার্টির প্রতি ক্ষুব্ধ কানাডিয়ানরা। এমতাবস্থায় দলের পুরনো ভাবমূর্তি ফিরিয়ে আনার দায়িত্বে এখন সচিত মেহরার ওপরই রয়েছে ।

সূর্য-বৃহস্পতির সংযোগে ‘লাভ দৃষ্টি’, ১১ মে থেকে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

শনির রেবতী নক্ষত্রে প্রবেশ, ১৭ মে পর্যন্ত সতর্ক থাকুন এই রাশির জাতকরা…

আজকের রাশিফল: পরিবারে সাঙ্ঘাতিক বিপদ আসছে, সতর্ক থাকুন..

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার