জাল শংসাপত্র দিয়ে ডাক বিভাগে চাকরি করার অপরাধে গ্রেফতার অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি,বনগাঁ: জাল মাধ্যমিক শংসাপত্র জমা দিয়ে ডাক বিভাগে চাকরি পাওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ।পুলিশ জানিয়েছে ধৃতর নাম সরজিত মন্ডল(Sarajit Mandal)। বাড়ি বনগাঁ থানার(Banga P.S.) রামচন্দ্রপুর এলাকায়। সোমবার গভীর রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক মাস আগে পোস্ট অফিসের(Post Office) গ্রামীন সেবক পোস্টে চাকরির জন্য সরজিত আবেদন করেছিল।

ওই গ্রামীণ সেবক পোস্টে চাকরির জন্য সে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় এর উচ্চ মাধ্যমিক মার্কশিট ও সার্টিফিকেট জমা দিয়েছিল। পরবর্তীকালে পোস্ট অফিসের পোস্টমাস্টার যাচাই করে দেখেন ওই সার্টিফিকেট জাল। তিনি লিখিত এর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ধৃত ব্যক্তি স্থানীয় বিজেপি নেতার আত্মীয়।যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূলের অভিযোগ, অভিযুক্ত যুবক বিজেপি(BJP) পরিবারের ছেলে। সেই রাজনৈতিক পরিচয় কে কাজে লাগিয়ে ডাক বিভাগে জাল শংসাপত্র দিয়ে চাকরি পেয়েছে সে। এদিকে,অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতা দেবদাস মন্ডল । তার দাবি এসব অনৈতিক কাজে গেরুয়া শিবির যুক্ত থাকে না। আর সে ওই বিজেপি নেতার কত ঘনিষ্ঠ তা যাচাই এর প্রয়োজন আছে। অপরদিকে সরকারি আইনজীবী জানিয়েছেন শুধু এই একটি জাল শংসাপত্র নয় এর পাশাপাশি আরও বহু এসসি জাল সার্টিফিকেট দাখিল করে অনেকে চাকরি করছেন ।তাদের চিহ্নিত করে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের