মালদায় তৃণমূল নেতা বাবলা সরকার খুনে ধৃত দলেরই নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃমালদার নিহত তৃণমূল নেতা দুলাল  ওরফে বাবলা  সরকারের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হলো দলের টাউন সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে।  মঙ্গলবার কয়েক দফায় ওই নেতাকে ইংরেজবাজার থানায় তাকের জিজ্ঞাসাবাদ করার পর এদিন সকালে তাঁকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই   নরেন্দ্রনাথের সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।  আর তাতেই মোট  ধৃতের সংখ্যা বেড়ে হল ৭।

বলা বাহুল্য, খুনের ঘটনায় মঙ্গলবার  তৃণমূল কংগ্রেসের টাউন সভাপতি তথা হিন্দি সেলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে(Narendranath Tiwari) ডেকে পাঠিয়েছিল  পুলিশ। সেই সঙ্গে ডেকে পাঠানো হয়েছিল  তার দুই ভাই ধীরেন্দ্রনাথ তিওয়ারি(Dhirendranath Tiwari) এবং অখিলেশ তিওয়ারিকেও(Akhilesh Tiwari)। ইংলিশবাজার থানায়(Englishbazar P.S.) মঙ্গলবার দুপুর প্রায় সাড়ে বারোটা থেকে এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই গ্রেফতার করা হল নরেন্দ্রনাথকে  । সেইসঙ্গে পাকড়াও হয়েছেন স্বপন শর্মা নামে আরও এক নেতা। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা এখন জানা যায়নি।

উল্লেখ্য , গত ২ জানুয়ারি  ঝলঝলিয়ার মাতাল মোড় এলাকায় উপস্থিত ছিলেন  তৃণমূল নেতা দুলাল ওরফে বাবলা  সরকার। অভিযোগ, তখন একটি বাইকে করে তিনজন এসে তৃণমূল নেতাকে লক্ষ্য করে পরপর গুলি চালায়। একটি গুলি দুলাল সরকারের মাথায় লাগে । গুলি করেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি তৃণমূল নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই প্রাণ হারান তিনি । এই ঘটনার পর  তৃণমূল নেতার মৃত্যুর কারণ হিসাবে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন স্ত্রী চৈতালি সরকার। এরপরেই থানায় তলব করা হয় তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারিকে ।  আর তাতেই বাবলা সরকারের  খুনের ঘটনায় গ্রেফতার হলেন নরেন্দ্রনাথ  সহ আরও এক তৃণমূল নেতা।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা