কৃষ্ণভূমি মথুরায় মিরাকল, শরীরের ওপর দিয়ে মালগাড়ি চলে যাওয়ার পরেও দিব্যি বেঁচে প্রৌঢ়া

Share:

নিজস্ব প্রতিনিধি, মথুরা: কথায় বলে, ‘রাখে হরি মারে কে?’ কথাটির যে সারবত্তা রয়েছে তার প্রমাণ মিলেছে ভগবান কৃষ্ণের জন্মভূমি মথুরায়। শরীরের ওপর দিয়ে মালগাড়ি চলে যাওয়ার পরেও দিব্যি বেঁচে গিয়েছেন এক প্রৌঢ়া। গায়ে একটু আঁচড়ও লাগেনি। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ওই শ্বাসরুদ্ধকর ঘটনার ভিডিও। রাতারাতি ‘মাতাজি’র সম্মান পাচ্ছেন অত্যাশ্চার্যভাবে বেছে যাওয়া ওই মহিলা। যদিও রেলের পক্ষ থেকে ইতিমধ্যেই ওই ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে। অবৈধভাবে রেললাইন পারাপার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, মথুরা জংশনের এক ও দুই নম্বর প্ল্যাটফর্মের লাইন ডিঙানোর চেষ্টা করছেন এক মহিলা। আর ঠিক তখনই সাক্ষা‍ৎ যমদূতের মতো এক নম্বর প্ল্যাটফর্মের লাইন ধরে পিছন থেকে ছুটে আসছে সেনার পণ্য বহনকারী এক মালগাড়ি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীরা ওই দৃশ্য দেখতে পেয়েই চি‍ৎকার শুরু করে দেন। আর তাতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে যান ভদ্রমহিলা। চরম বিপদ সামনে বুঝতে পেরে বেশ কয়েকজন যাত্রী চি‍ৎকার করে ভদ্রমহিলাকে লাইনের উপরে শুয়ে পড়ার পরামর্শ দেন। কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গেই সটান লাইনের উপরে শুয়ে পড়েন ভদ্রমহিলা।

তাঁর শরীরের উপর দিয়েই চলে যায় মালগাড়ি। একটু এদিক-ওদিক হলেই যে  মৃত্যু অনিবার্য তা বুঝতে পেরে ওই প্রৌঢ়া দমবন্ধ করেই বেশ কয়েক মিনিট শুয়ে থাকেন রেললাইনের ওপর। আর দু’দিকের প্ল্যাটফর্মে থাকা যাত্রীরা রুদ্ধশ্বাসকর অবস্থায় অপেক্ষা করতে থাকেন। বেশ কয়েকজন আবার ওই ভয়ঙ্কর দৃশ্য ক্যামেরা বন্দিও করেন। ভিডিওতে দেখা যাচ্ছে, খানিকবাদেই মালগাড়িটি থেমে গিয়েছে। আর মালগাড়ির নিচে লাইনে থাকা ভদ্রমহিলাকে তড়িঘড়ি উদ্ধারের জন্য ঝাঁপিয়ে পড়ছেন যাত্রীরা। যদিও কারও সাহায্য ছাড়া ওই প্রৌঢ়া নিজেই রেললাইন থেকে উঠে এসে প্ল্যাটফর্মে উঠছেন। সাক্ষা‍ৎ মৃত্যুর মুখ থেকে ফিরে আসায় ততক্ষণে ভদ্রমহিলাকে নিয়ে শুরু হয়েছে উ‍ৎসব। মথুরা স্টেশনের ম্যানেজার এনপি সিংহ সাংবাদিকদের জানান, ‘ভদ্রমহিলার নিজের দোষেই বড় দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। উনি ১ থেকে ২ প্ল্যাটফর্মে নিরাপদে যাওয়ার ফুটব্রিজ ব্যবহার না করে রেললাইন ডিঙিয়ে পার হচ্ছিলেন।’ স্থানীয়রা অবশ্য বলছেন, এমন মিরাকল ঘটিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ।

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩