বিদ্রোহিনী, হিজাব পরতে বলায় ইরানে ধর্মীয় নেতার পাগড়ি খুলে মাথায় পরলেন এক মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হিজাব না পরার কারণে ধর্মীয় নেতার সঙ্গে তর্কে জড়ালেন এক মহিলা। তর্কের এক পর্যায়ে ওই মহিলা ধর্মীয় নেতার পাগড়ি খুলে নিজের মাথায় পরে নিয়েছেন। যা নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে ইরানে। ঘটনাটি ঘটেছে তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে।

সম্প্রতি ইরানে সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ওই ভিডিয়োতে দেখা যায়, বিমানবন্দরে এক মহিলা হিজাব না পরায় ধর্মীয় এক নেতার সঙ্গে তর্কে জড়ান। তখন ওই মহিলাটি চুপচাপ ওই ব্যক্তির পাগড়ি খুলে নিজের মাথায় স্কার্ফের মত করে পরেন। এরপর ওই মহিলা রেগে গিয়ে বলেন আপনার এখন সম্মান আছে তো ? এরপর তিনি তার স্বামীকে খুঁজতে যান। এরপর চিৎকার করে বলেন, আপনি আমার স্বামীর সঙ্গে কী করেছেন? ঘটনাস্থলে পুলিশ এসে গ্রেপ্তার করে ওই মহিলাকে। অল্প সময়ের জন্য তাঁকে জন্য তাঁকে আটক করা হয়েছিল। পরবর্তীতে অভিযোগকারীদের সম্মতিতে তাকে মুক্তি দেওয়া হয়েছে।   

এই নিয়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের(আইআরজিসি)প্রচার শিবির জানিয়েছে, এটি হিজাব নিয়ে কোনো ঘটনা নয়। আসলে ওই মহিলা মানসিকভাবে ভারসাম্যহীন। তাই পরে তাঁকে মুক্তি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ইরানে হিজাব পরা একটার পর একটা ঘটনা সামনে আসছে। দেশটিতে মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক রয়েছে। হিজাব আইন অমান্যকারীদের জন্য কড়া শাস্তিও রয়েছে। মহিলাদের উপর বিমানবন্দরসহ জনসমাগমস্থলে কঠোর নজরদারি চালানো হচ্ছে। হিজাব ছাড়া বাইরে বেরোলেই হেনস্থার শিকার হতে হচ্ছে বলে অভিযোগও উঠেছে।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা