সন্তানের জন্ম দিলেই ছাত্রীদের মিলবে লক্ষ টাকা, আজব পুরস্কার কোন দেশে?

রাশিয়ার কারেলিয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২৫ বছরের কম বয়সী ছাত্রীরা সুস্থ সন্তানের জন্ম দিলেই তাঁদের ১০০,০০০ রুবেল দেওয়া হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একদিকে ভারত এবং চিনে ক্রমশ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে রাশিয়ায় ক্রমাগত হ্রাস পাচ্ছে জনসংখ্যা। আর জনসংখ্যা হ্রাস পেলে চরম বিপদ অনিবার্য। এমন পরিস্থিতিতে রাশিয়া সরকার দারুণ একটি পদক্ষেপ নিয়েছে। ২৫ বছর বয়সী কম ছাত্রীরা সুস্থ সন্তানের জন্ম দিলেই সরকারের তরফ থেকে মিলছে ১০০,০০০ রুবেল (ভারতীয় মূল্যে প্রায় ৮১,০০০ টাকা)। সম্প্রতি রাশিয়ার একটি স্থানীয় প্রশাসন বিষয়টি ঘোষণা করেছেন। রাশিয়ার কারেলিয়ার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ২৫ বছরের কম বয়সী ছাত্রীরা সুস্থ সন্তানের জন্ম দিলেই তাঁদের ১০০,০০০ রুবেল দেওয়া হবে। মস্কোর একটি স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, দেশের ক্রমাগত জন্মহার হ্রাস পাচ্ছে, তাই জনসংখ্যার উন্নতির জন্য বছরের শুরুর দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকেই কার্যকর হয়েছে এই নীতি।

তবে এই টাকা পাওয়ার যোগ্য হবেন, তাঁরাই, যাঁরা শুধুমাত্র স্থানীয় বিশ্ববিদ্যালয় বা কলেজের নিয়মিত ছাত্রী হবেন, তাঁদের বয়স অবশ্যই ২৫ বছর বা তাঁর কম হতে হবে এবং তাঁদের কারেলিয়ার বাসিন্দা হতে হবে। কিন্তু যাঁরা মৃত শিশুর জন্ম দেবেন, তাঁদের ক্ষেত্রে এই স্কিমটি কার্যকর হবে না। তবে শিশু জন্মের পর আচমকাই মারা গেলে সরকারি টাকা পরিশোধ করতে হবে কিনা, তা স্পষ্ট করা হয়নি। একইভাবে, প্রতিবন্ধী সন্তানের জন্ম দিলে মা এই অর্থের জন্য যোগ্য হবেন কিনা তাও স্পষ্ট করা হয়নি। পাশাপাশি শিশুর যত্ন এবং প্রসব-পরবর্তী স্বাস্থ্য খরচের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তাও সরকারের থেকে দেওয়া হবে কিনা, তাও উল্লেখ করা হয়নি।

তবে এটা জানা গিয়েছে যে, এই স্কিমটি শুধু কারেলিয়া অঞ্চলে প্রযোজ্য। যদিও রাশিয়ার ১১ টি আঞ্চলিক সরকারও মহিলা শিক্ষার্থীদের সন্তান জন্ম দেওয়ার জন্য প্রণোদনা প্রদান করেছে। কিন্তু বিশেষজ্ঞরা, সরকারের এই পদক্ষেপকে অপর্যাপ্ত এবং দূরদর্শিতার অভাব বলে বর্ণনা করেছেন। উল্লেখ্য, ২০২৪ সালের প্রথম ছয় মাসে রাশিয়ায় ৫,৯৯,৬০০ টি শিশুর জন্ম হয়েছে। যা গত ২৫ বছরের মধ্যে সর্বনিম্ন। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় ১৬,০০০ কম। যার দেশটির ভবিষ্যতের জন্য বিপর্যয়কর। দেশে জন্মহার কমে যাওয়া উদ্বেগের বিষয়। ১৯৯০-এর দশকের গোড়ার দিকে, রাশিয়ার জনসংখ্যা ছিল ১৪৮ মিলিয়ন, আর এখন রাশিয়ায় জনসংখ্যা নেমে এসেছে ১৪৬ মিলিয়ন। জাতিসংঘের অনুমান, এই সংখ্যা ২১০০ সালের মধ্যে ৭৪ মিলিয়ন থেকে ১১২ মিলিয়নের কাছাকাছি নেমে যাবে। তবে সরকারের এমন স্কিমের ফলে রাশিযায় জনসংখ্যা বাড়বে কিনা তা জানা না থাকলেও দেশটি আর্থিকভাবে পিছিয়ে পড়বে তা নিশ্চিত।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা