বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস, বাড়ানো হল অস্কারের ভোটের সময়সীমা

আগামী ১৭ জানুয়ারী মনোনয়ন ঘোষণা করার কথা ছিল। কিন্তু সময়সীমা বাড়ানোর জন্যে ১৯ জানুয়ারী রবিবার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস। পিছিয়ে গেল অস্কার অ্যাওয়ার্ডের ভোট মনোনয়নের দিনক্ষণ। অস্কারের মনোনয়নের জন্য ভোটিং দুই দিন বাড়ানো হয়েছে। গতকাল (৮ জানুয়ারি) থেকে প্রায় ১০,০০০ আকাডেমি সদস্যদের জন্য ভোটদান শুরু হয়েছিল। এই ভোট প্রক্রিয়া ১২ জানুয়ারী রবিবার বন্ধ হওয়ার কথা ছিল। কিন্তু লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের জন্যে ভোট প্রক্রিয়ার সময়সীমা ১৪ জানুয়ারী পর্যন্ত বাড়ানো হয়েছে। আগামী ১৭ জানুয়ারী মনোনয়ন ঘোষণা করার কথা ছিল। কিন্তু সময়সীমা বাড়ানোর জন্যে ১৯ জানুয়ারী রবিবার মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

অস্কার গোটা বিশ্বের চলচ্চিত্রের জন্যে একটি মর্যাদাপূর্ণ পুরস্কার অনুষ্ঠান। কিন্তু বিধ্বংসী দাবানলে লস অ্যাঞ্জেলেসের জায়গা পুড়ে গিয়েছে। সর্বশেষ প্রতিবেদন অনুসারে, বেশ কয়েকজন হলিউড তারকা, পরিচালক, সঙ্গীতশিল্পী, টেলিভিশন তারকাদের আগুনে ঘরবাড়ি পুড়ে গিয়েছে। অস্কারের বহুশিল্পী তাঁদের বাড়ি-ঘর ছেড়ে পালিয়ে গিয়েছেন। লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানলে বিনোদন শিল্প জুড়ে উল্লেখযোগ্য ব্যাঘাত ঘটিয়েছে। বেশ কয়েকটি হাই-প্রোফাইল ইভেন্ট বাতিল করা হয়েছে। তবে অস্কার অনুষ্ঠানের দিনক্ষণ বদলাচ্ছে না। আগামী ২ মার্চ অস্কারের অনুষ্ঠান হবে।

কৌতুক অভিনেতা কোনান ও’ব্রায়েনকে হোস্ট হিসাবে নিশ্চিত করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারী) আকাডেমির সিইও বিল ক্রেমার আগুনে ক্ষতিগ্রস্তদের প্রতি সংগঠনের তরফ থেকে শোক প্রকাশ করেছেন। তিনি ইমেলে লিখেছেন, “আমরা দক্ষিণ ক্যালিফোর্নিয়া জুড়ে বিধ্বংসী দাবানলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের অনেক সদস্য এবং শিল্প সহকর্মী লস অ্যাঞ্জেলেস এলাকায় বাস করেন এবং কাজ করেন, আমরা তাঁদের কথা ভাবছি,” ইমেলটিতে লেখা হয়েছে। লস অ্যাঞ্জেলসের পালিসেডস ফায়ারটি কাউন্টির ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক দাবানলে। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে, আরও অনেকে গুরুতর জখম হয়েছেন।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা