কুমার শানুর সঙ্গে গোপনে ৫ বছরের সম্পর্ক, রাগে অভিনেত্রীর গাড়ি ভেঙে দেন গায়কের স্ত্রী

শানু তখন উটিতে বোন এবং ভাগ্নের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। আমি শানুর সঙ্গে মদের আড্ডা দিয়ে ছিলাম। আর অত্যধিক মদ পান করে মাতাল হয়ে গিয়েছিলেন শানু।

Share:

নিজস্ব প্রতিনিধি: নয়া বিতর্কে কিংবদন্তি বলিউড প্লেব্যাক গায়ক কুমার শানু। নব্বইয়ের দশক থেকেই বলিউডে রাজ করছেন কুমার শানু। বাঙালি হয়েও মুম্বই ইন্ডাস্ট্রিতে নিজেকে পাকাপাকিভাবে প্রতিষ্ঠিত করেছেন গায়ক। শুধু হিন্দি নয়, বাংলা, ভোজপুরি-সহ একাধিক ভাষায় গেয়েছেন কুমার শানু। তাঁর কন্ঠের আইকনিক গানগুলি আজও গুনগুন করেন ভক্তরা। তবে জানেন কী, পেশাগত না হলেও কুমার শানুর ব্যক্তিগত জীবন একাধিকবার সংবাদের শিরোনামে এসেছে। কারণ তাঁর পারিবারিক জীবন বিতর্কিত। বাস্তবে তিনি দুটি বিবাহ করেছেন। এমনকী অনেক বলিউড নায়িকাদের সঙ্গে প্রেমের সম্পর্কেও জড়িয়েছিলেন কুমার শানু।

তবে সম্প্রতি তাঁর বিষয়ে একটি অজানা তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী কুণিকা সদানন্দ। তিনি একটি পডকাস্ট শোতে কুমার শানুর সম্পর্কে চমকপ্রদ দাবি করেছেন। জানিয়েছেন, কুমার শানুর সঙ্গে তাঁর পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাঁদের সম্পর্ক অত্যন্ত গোপন ছিল। এরপরেই নাকি কুমার শানুর সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক অত্যন্ত জটিল হয়ে ওঠে। সেই কারণে কুমার শানু মাতাল হয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের পডকাস্ট শোতে অতিথি হয়ে হাজির হয়েছিলেন কুণিকাহ সেখানেই তিনি কুমার শানুর সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়টি স্বীকার করেন।

তবে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি যখন বলিউডে নিজের জায়গা তৈরি করার জন্যে মরিয়া হয়ে উঠে ছিলাম, তখন বলিউডের শীর্ষ গায়ক ছিলেন কুমার শানু। কিন্তু স্ত্রী রীতার সঙ্গে কুমার শানুর সম্পর্ক ভাল ছিল না। আমি যখন একটি শুটিংয়ের জন্য উটিতে ছিলাম তখন কুমার শানুর সঙ্গে দেখা হয়েছিল আমার। শানু তখন উটিতে বোন এবং ভাগ্নের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন। আমি শানুর সঙ্গে মদের আড্ডা দিয়ে ছিলাম। আর অত্যধিক মদ পান করে মাতাল হয়ে গিয়েছিলেন শানু। কাঁদতে কাঁদতে তিনি হোটেলের জানালা থেকে লাফ দিতে চেয়েছিলেন। শানু তখন বলেছিলেন ট্রিপ থেকে ফিরেই তিনি স্ত্রী রীতাকে ডিভোর্স দেবেন।’ এরপরেই কুনিকার সঙ্গে ডেটিং শুরু হয় শানুর। তাঁরা পরস্পরের কাছাকাছি থাকতে শুরু করেন। পাঁচ বছর ধরে লুকিয়ে প্রেম করেছেন। কিন্তু কাউকে তাঁদের সম্পর্কের বিষয়ে ঘুনাক্ষরে জানতে দেননি। কুণিকার সঙ্গে একজন স্ত্রীর মতোই আচরণ করতেন শানু। আর তিনিও কুমার শানুকে স্বামী ভাবতেন।

কুনিকা আরও দাবি করেছেন, রীতা যখন তাঁদের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন, তখন তিনি হকি স্টিক দিয়ে তাঁর গাড়ি ভেঙে দিয়েছিলেন। কুণিকার বাড়ির বাইরে গিয়ে চিৎকার করেছিলেন। কিন্তু তখন রীতার অবস্থা বুঝতে পেরেছিলেন কুণিকা। অবশেষে কুনিকা এবং সানুর বিচ্ছেদ ঘটে। এরপরেই গায়ক তাঁর বর্তমান স্ত্রী সালোনিকে বিয়ে করেন। শানুর প্রথম স্ত্রী ছিল রীতা ভট্টাচার্য। ১৯৮০-এর দশকে তাঁরা বিয়ে করেছিলেন, তবে, ১৯৯৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়েছিল। শানু এবং রীতার তিনটি সন্তান রয়েছে, জিকো, জাসি এবং বিগ বস ১৪ খ্যাত জান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের