ভয়াবহ দাবানলে দাউ দাউ করে জ্বলছে প্যারিস হিলটন, অ্যান্টনি হপকিন্সের কোটি টাকার বাড়ি

এমনটা কারোর না হোক!' হলিউড তারকা অ্যাডাম ব্রডি এবং তাঁর স্ত্রী লেইটন মিস্টারের লস অ্যাঞ্জেলসের ৫৫ কোটির বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: লস অ্যাঞ্জেলেসের দাবানলে পুড়ে ছাই শতাধিক বাড়িঘর। প্রাণ বাঁচাতে পালিয়েছেন অসংখ্য মানুষ। যার মধ্যে রয়েছে হলিউডের একাধিক তারকার বিলাসবহুল আবাসন। অভিনেত্রী জেমি লি কার্টিস, প্যারিস হিলটনদের বাড়ি পুড়ে গিয়েছে। গায়ক- অভিনেত্রী প্যারিস হিলটনের মালিবু মেনশন পুড়ে ছাই হয়ে গিয়েছে। তিনি ইনস্টাগ্রামে বিধ্বংসী বাড়ির ছবি দিয়ে লিখেছেন, ‘পরিবারের সঙ্গে টিভিতে বসে দেখছি বিধ্বংসী দাবানলে আমার মালিবুর বাড়ি পুরো ধ্বংস হয়ে গিয়েছে। এমনটা কারোর না হোক!’ হলিউড তারকা অ্যাডাম ব্রডি এবং তাঁর স্ত্রী লেইটন মিস্টারের লস অ্যাঞ্জেলসের ৫৫ কোটির বাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

শিটস ক্রিকের অভিনেতা ইউজিন লেভি জানিয়েছেন, তিনি গত ৭ জানুয়ারী ভয়াবহ দাবানলের কারণে তাঁর লস অ্যাঞ্জেলসের বাড়ি খালি করে দিয়েছেন। কিন্তু তাঁর বাড়িও দাবানল থেকে বাঁচতে পারেনি। পুড়ে ছাই হয়ে গিয়েছে তাঁর লস অ্যাঞ্জেলসের বাড়ি। অস্কার বিজয়ী অ্যান্টনি হপকিনসের প্যালিসেডস এলাকার বিলাসবহুল বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বাড়ির কোনও অবশিষ্ট নেই এখন। কমেডিয়ান বিলি ক্রিস্টালেরও প্যাসিফিক প্যালিসেডসে তাঁর বিলাসবহুল বাড়িঘর পুড়ে গিয়েছে। এছাড়াও মাইলস টেলার ও তাঁর স্ত্রী কেলেগ টেলারের ৬৮ কোটির বিনালবহুল বাড়িও আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। অভিনেত্রী আনা ফারিসেরও ভয়াবহ দাবানলে লস অ্যাঞ্জেলসের বিলাসবহুল বাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু কাঠের ফ্রেম এবং ধ্বংসস্তূপের ছবি দেখা যাচ্ছে। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও দাবানলের কবলে। গতকাল তিনি তাঁর বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে দাবানলের একটি ভিডিও শেয়ার করেছেন।

সূত্রের খবর, ক্যালিফোর্নিয়ার একাধিক শহরে পুড়ে ছাই হয়ে গিয়েছে অসংখ্য বাড়ি। প্রকৃতির রুদ্ররোষে প্রাণ হারিয়েছেন ৫। বাড়ি ছেড়ে পালিয়েছে শতাধিক মানুষ। বিভিন্ন জায়গার বাসিন্দাদের নিরাপদে সরানোর প্রক্রিয়া চলছে। লস অ্যাঞ্জেলসের হলিউড হিলসও পুড়ে গিয়েছে। বিখ্যাত ‘হলিউড’ লেখাটিও জ্বলছে আগুনে। ইতিহাসে এটাই সবচেয়ে বড় দাবানল লস অ্যাঞ্জেলসের মাটিতে। মঙ্গলবার সান্টা মনিকা ও মালিবুর মধ্যবর্তী অন্তত ১২৬২ একর জমি দাবানলে পুড়ে গিয়েছে। শুকনো আবহাওয়ার কারণে আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। ক্যালিফোর্নিয়ায় ইতিমধ্যেই বড়সড় বিপর্যয় ঘোষণা করা হয়েছে।

ভারতের বিরুদ্ধে কোন কৌশলে খেলবে কিউয়িরা, টেস্টের আগে পরিকল্পনা জানালেন অধিনায়ক টম ল্যাথাম

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

মাইক্রোসফটের পর বিশ্বজুড়ে ব্যাহত অ্যাপলের পরিষেবা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা