২০২৬ বিশ্বকাপ-ই শেষ, অবসরের ঘোষণা নেইমারের

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন ধরে ব্রাজিলের জাতীয় দলের বাইরে রয়েছেন নেইমার। চোটের কারণে বেশিরভাগ সময় ক্লাব ফুটবলে দর্শক হিসেবে থাকতে হয়েছে তাঁকে। এবার ঘোষণা করলেন মনের কথা। জানালেন অবসর নিতে চলেছেন তিনি! একইসঙ্গে জানালেন কবে খেলবেন কেরিয়ারের শেষ ম্যাচ।২০২৬ ফিফা বিশ্বকাপের পরই তিনি নিজের বুট জোড়া তুলে রাখবেন। তিনি জানালেন, এটাই তাঁর কেরিয়ারের শেষ বিশ্বকাপ হতে চলেছে। ২০২৬ সালের আসরেই নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামবেন নেইমার।

এই নিয়ে নেইমার জানান, ‘২০২৬ ফুটবল বিশ্বকাপই হবে আমার শেষ বিশ্বকাপ।এটাই আমার শেষ শট, শেষ সুযোগও বলতে পারেন। আমি জাতীয় দলের হয়ে খেলতে চাই। সেখানে যাওয়ার জন্য যা যা করতে হবে আমি করব। কিন্তু ব্রাজিলের জার্সিতে খেলতে চাই আমি’। একইসঙ্গে তিনি বলেন, মেসি, সুয়ারেজের সাথে পুনরায় খেলতে পারলে দারুণ খুশি হব আমি।এখনও ওদের সাথে যোগাযোগ আছে আমার। তিনজনকে আবার একসঙ্গে দেখা যেতেই পারে। আমরা খেলতেই পারি এক সাথে। এখন আল হিলালে আমি খুশি আছি। তবে ভবিষ্যত নিয়ে কিছু বলছি না আপাতত।’

উল্লেখ্য, ২০২৩ সালের আগস্ট মাসে সৌদি আরবের আল হিলালে যোগ দেন নেইমার। চলতি বছরের ৩০ জুন পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে তাঁর। এদিকে এবারের বিশ্বকাপ বাছাই পর্বে ধুঁকছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল।১২ রাউন্ড শেষে ১০ দলের গ্রুপে পাঁচে অবস্থান করছে সেলেসাওরা। সাতে থাকা বলিভিয়ার চেয়ে মাত্র ৫ পয়েন্টে এগিয়ে আছে ব্রাজিল।

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন