মোল্লা ইউনূসের রোষানলে শচিন তেন্ডুলকর, বাংলাদেশের পাঠ্যবই থেকে বাদ কিংবদন্তি ক্রিকেটার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মুহাম্মদ ইউনূস  ক্ষমতায় বসতেই রসাতলে গিয়েছে বাংলাদেশ। নষ্ট হয়ে গিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি । হিন্দুদের ওপর চলছে লাগাতার নির্যাতন । তাতে বেশ ক্ষুব্ধ নয়াদিল্লি ।  এই আবহে এবার বদলে গেল বাংলাদেশের পাঠ্যবই । সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ পাঠ্যবই থেকে বাদ পড়লেন  শচিন তেন্ডুলকর সহ বেশ কয়েকটি  কিংবদন্তি ক্রিকেটার  ।

বলা বাহুল্য, ‘গেইমস এন্ড স্পোর্টস’ অধ্যায়ে বিশ্বের আট বিখ্যাত ক্রীড়া ব্যক্তিত্বের নাম রাখা হয়ে থাকে । সেখানে ২০১৩ সাল অর্থাৎ শেখ হাসিনার সময়কাল থেকে এখন পর্যন্ত  ওই অধ্যায়ে স্থান পেয়েছিলেন   বাংলাদেশের খেলোয়াড়  সালাউদ্দিন ও সাকিব। সেইসঙ্গে সেখানে নাম ছিল ভারতীয় ক্রিকেটার শচিন তেন্ডুলকরের । কিন্তু মোল্লা ইউনূস ক্ষমতায় আসতেই পাঠ্যবই থেকে  উধাও হয়ে গেল তাদের নাম। কারণ হিসাবে মনে করা হচ্ছে, সালাউদ্দিন ও সাকিব হাসিনা ঘনিষ্ঠ। সেইসঙ্গে  ইউনূসের তুঘলকি সিদ্ধান্ত নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে ভারত। তাই বাদ পড়েছে তেন্ডুলকরের নাম। উল্টে তাদের  জায়গায় স্থান দেওয়া হয়েছে জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাতীয় পুরুষ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও দাবাড়ু রানী হামিদের।

উল্লেখ্য, সাকিব হলেন বাংলাদেশের  সেরা ক্রিকেটার। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর থেকে  এখনো দেশের জার্সিতে খেলে যাচ্ছেন । কিন্তু ক্যারিয়ারের শেষ বেলায় এসে তিনি  নাম লেখান রাজনীতিতে। সাকিব ছিলেন আওয়ামী লিগের সদস্য । অন্যদিকে, সালাউদ্দিন টানা ১০ বছর ধরে ছিলেন জাতীয় দল ও আবাহনীসহ বিভিন্ন ক্লাবের হেড কোচ। সেইসঙ্গে তিনি হয়েছিলেন বাফুফের সভাপতি। জানা যায়,  সালাউদ্দিন ও ছিলেন হাসিনার বেশ ঘনিষ্ঠ। তাই মোল্লা ইউনূসের নেতৃত্বাধীন সরকার চায় না যাতে হাসিনা দলের কোন ব্যক্তির নাম থাকুক বাংলাদেশে।  সেইজন্য পাঠ্যবই থেকে বাদ পড়ল সাকিব এবং সালাউদ্দিনের নাম ।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের