দেশে ফিরেই ভামিকা-আকয়কে নিয়ে বৃন্দাবনে আধ্যাত্মিক সাধনায় বিরাট-অনুষ্কা

স্বামী প্রেমানন্দ মহারাজকে অনুষ্কা বলছেন, এর আগেও তিনি তাঁর আশ্রমে এসেছিলেন। অনেক প্রশ্ন করতে চেয়েছিলেন। সামনে এত ভক্তরা ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেই সপরিবারে আধ্যাত্মিক সফরে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। কোনও বড় কাজ করতে যাওয়ার আগে বা কোনও ছবির মুক্তির আগে বছরজুড়ে তারকাদের দেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে পুজোর্চ্চনা করতে দেখা যায়। বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মাও ব্যতিক্রম নন। বিশেষ করে, কোনও বড় ম্যাচের আগেই মন্দিরে পুজো দিতে দেখা যায় বিরুষ্কা জুটিকে। এমনকী মেয়ে হওয়ার পরে মেয়েকে কোলে নিয়েই পুজো দিয়েছেন বিরুষ্কা। তবে এবার ছেলে ও মেয়ে-সহ সপরিবারে প্রেমানন্দ মহারাজের আশ্রমে দেখা গেল বিরুষ্কা জুটিকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হার হয়েছে ভারতীয় দলের। অস্ট্রেলিয়ার সফর শেষেই ভারতে ফিরেছেন ভারতীয় ক্রিকেট দল।

পাশাপাশি বিরাট কোহলিও তাঁর পরিবার নিয়ে দেশে ফিরেছেন। আর দেশে ফিরেই বিরাট-অনুষ্কা তাঁদের মেয়ে ভামিকা এবং ছেলে আকয়কে নিয়ে স্বামী প্রেমানন্দ মহারাজের আশ্রম বৃন্দাবনে পৌঁছেছেন। আশ্রমে তাঁদের ভজন করতে দেখা গিয়েছে। যে ভিডিও ঝড়ের বেগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওতে বিরাট-অনুষ্কাকে প্রেমানন্দ মহারাজের চরণে ষাষ্ঠাঙ্গে প্রণাম করতে দেখা গিয়েছে। এবং তাঁদের কোলে ভিমিকা-আকয়কে খেলা করতে দেখা গিয়েছে। কিন্তু ভিমিকা-আকয়ের মুখ দেখা যায়নি।

ভিডিওতে দেখা গিয়েছে, স্বামী প্রেমানন্দ মহারাজকে অনুষ্কা বলছেন, এর আগেও তিনি তাঁর আশ্রমে এসেছিলেন। অনেক প্রশ্ন করতে চেয়েছিলেন। সামনে এত ভক্তরা ছিলেন। তাঁদের প্রশ্নের কাছে আমার প্রশ্নগুলি ঢাকা পড়ে গিয়েছিল। কিন্তু প্রশ্ন করতে পারেননি, তবে তিনি মনে মনে মহারাজের সঙ্গে কথা বলেছেন। তবে এবার শুধু একটাই প্রার্থনা আমাদের শুধু ভালোবাসা এবং ভক্তি দিন। এই প্রশ্নের উত্তরে প্রেমানন্দ মহারাজ বলেছেন, ‘তোমরা খুব সাহসী। পার্থিব খ্যাতি ও সম্মান পাওয়ার পরে ভক্তির দিকে ফেরা কঠিন। তবে আমি মনে করি তোমাদের ভক্তি অবশ্যই তোমাদের জীবনে প্রভাব ফেলবে।’ অস্ট্রেলিয়ার সফরে বিরাট কোহলি টেস্টের ১০ ইনিংসে ২৩.৭৫ গড়ে ১৯০ রান করেছিলেন। তিনি সেঞ্চুরি করেন। তবে টেস্ট সিরিজে একই ধাঁচে তিনি আউট হয়েছেন। কোহলিকে এখন ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফিতে দেখা যাবে। ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে ৬, ৯, ১২ ফেব্রুয়ারি তিনটি ODI ম্যাচ খেলবে।

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

খুলনা গ্রাম পঞ্চায়েতের হাটগাছা হোস্টেলের ঘর থেকে উদ্ধার আমফান, বুলবুলের ত্রাণ সামগ্রী

হাসনাবাদে দেবত্ব সম্পত্তি দখল করে তৃণমূলের পার্টি অফিস, ভেঙে দেওয়ার দাবি তুললেন বাসিন্দারা

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

জাল এসসি সার্টিফিকেট দিয়ে স্ত্রীকে প্রধান বানানোর অভিযোগে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা

‘এই ধরনের ঘটনা অনভিপ্রেত’, অভিষেকের ওপর হামলায় মন্তব্য শমীকের

‘সিটি মেট্রো সার্ভিস’ চালু করতে উদ্যোগ রাজ্য সরকারের, রিপোর্ট তৈরির নির্দেশ মুখ্যমন্ত্রীর

রবিবার বৃষ্টিতে ফাইনাল ভেস্তে গেলে IPL চ্যাম্পিয়ন কারা হবে?

এশিয়ান গেমসে অংশ নেওয়া হচ্ছে না বিনেশ ফোগাটের, ট্রায়ালে হেরে গেলেন

‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য তৈরি, হুঙ্কার সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর

দিল্লি-মুম্বইতে বিস্ফোরণের ছক বানচাল, দাউদ ও আইএসআই যোগ সন্দেহে গ্রেফতার ৯ জঙ্গি

আইপিএল ফাইনালের দর্শকদের জন্য বাড়তি বিমান চালাবে আকাশা এয়ার

সোনারপুরে নিহত কর্মীর বাড়িতে যেতে গিয়ে চড় – কিল -ঘুষি খেলেন অভিষেক

‘‌রাজ্য ভাসলেই ডিভিসিকে দুষত তৃণমূল’‌, বর্ষার আগেই বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রীর