গুয়াহাটিতে ইস্ট-মোহনের ডার্বি, চোটে জর্জরিত লাল-হলুদ, স্বস্তিতে সবুজ মেরুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে শনিবার রাতে ISL  ডার্বি ম্যাচ খেলতে নামতে চলেছে ইষ্টবেঙ্গল এবং মোহনবাগান। এদিনের  ডার্বিতে এই লড়াইয়ের উপর অবশ্যই সকলের নজর থাকবে।  এই লড়াইটা নির্ধারণ করবে গোটা ম্যাচের ফলাফল। কারণ, ইস্টবেঙ্গলের কাছে এই ডার্বি ঘুরে দাঁড়ানোর শেষ ধাপ। আজকের ম্যাচ  জিততে পারলে শুধু লিগ টেবলে দশে উঠে আসার সঙ্গে সুপার সিক্সে  তারা যেতে পারবে । আর এদিনের ডার্বি  জিতলে মোহনবাগানের সামনে এবারও আইএসএলের লিগ–শিল্ড জয়ের পথটা প্রশস্ত হয়ে যাবে।

তবে খাতায়-কলমে এবারের ডার্বিতে  ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই শক্তিশালী মোহনবাগান।  কারণ লাল হলুদের চোট আঘাত তালিকা দীর্ঘ।  ক্রেসপো চোট সারিয়ে ফিরলেও বড় ম্যাচে খেলার মতো অবস্থায় নেই। শুক্রবার সকালে রাজারহাটের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ডার্বির শেষ প্রস্তুতিতে আসেননি রাকিপ, প্রভাত, আনোয়ার। তিন জনেরই চোট। তাই এদিনের ম্যাচ বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের কোচ অস্কার ব্রুজোর কাছে।

অন্যদিকে এই ডার্বি নিয়ে বেশ আত্মবিশ্বাসী মোহনবাগান কোচ  মোলিনা । তিনি বলেছেন,’ চোট আঘাত তো খেলার অঙ্গ। তাই অনিরুদ্ধ না থাকলেও ওর পজিশনে খেলার জন্য সাহল, টাংরি, গ্লেনরা আছে। আমার এক বা দু–জন ফুটবলারের উপর নির্ভরশীল নয়।’বলা বাহুল্য, ২০০৯ সালে ৩১ ডিসেম্বর গুয়াহাটিতে মুখোমুখি  হয়েছিল  ইস্টবেঙ্গল-মোহনবাগান।  একদিকে লাল-হলুদ জার্সিতে বাইচুং-ইয়াকুবু। আরেকদিকে মোহনবাগান জার্সিতে ব্যারেটো-চিডি। আর সেই ম্যাচ জিতেছিল ইষ্টবেঙ্গল। এবার ফের ১৫ বছর পর গুয়াহাটির মাটিতে একসঙ্গে লড়াই কর‍তে চলেছে লাল- হলুদ এবং সবুজ- মেরুন  শিবির ।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই