আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি : জনপ্রিয় অভিনেতা টিকু তালসানিয়ার আচমকাই শারীরিক অবস্থার অবনতি। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হল হাসপাতালে। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি।

বর্তমানে তাঁর শারীরিক অবস্থা কেমন সেই বিষয়ে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে টিকুর অসুস্থতার খবর সামনে আসতেই চিন্তিত অভিনেতার ভক্তরা। দ্রুত আরোগ্য কামনা করছেন টিকুর অনুরাগীরা। হাসপাতালে ভর্তি হওয়ার প্রাথমিক কারণ হিসেবে হার্ট অ্যাটাক বলা হলেও চিকিৎসকরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন। অনুরাগীরা কামনা করছেন শিগগিরই সুস্থ হয়ে উঠবেন তিনি।

১৯৫৪-এর ৭ জুন জন্মগ্রহণ করেন টিকু। কেরিয়ারের প্রথম দিকে বলিউড মুভিতে কৌতুক শিল্পীর জন্য দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। ধীরে ধীরে টেলিভিশনের ধারাবাহিকেও কাজ করেন। এছাড়াও থিয়েটার শিল্পী হিসেবেও কাজ করেছেন টিকু তালসানিয়া। গুজরাতি থিয়েটারে মূলত অভিনয় করতেন টিকু। রাজীব মেহরার ‘প্যায়ার কে দো পল’ ছবির মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন টিকু তালসানিয়া।

৭০ বছর বয়সী টিকু একাধিক বলিউড মুভি ও হিন্দি ধারাবাহিকের পরিচিত মুখ। আন্দাজ আপনা আপনা, স্পেশ্যাল ২৬, দেবদাস, উত্তরণ সহ একাধিক সিরিয়াল-সিনেমায় কাজ করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেছেন। ২০২৪-এ ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও-তে শেষবার দেখা গিয়েছে টিকু তালসানিয়াকে। একথায় বলা যায়, বলিউডে খুবই জনপ্রিয় হলেন এই তারকা । তাই আচমকাই তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই চিন্তায় পড়েছেন টিকু তালসানিয়ার ভক্তরা ।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের