স্যালাইন কিংবা যেকোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে নার্সদের পাশাপাশি দায়িত্ব সংশ্লিষ্ট চিকিৎসকের: সুদর্শন ঘোষ দস্তিদার

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: মেদিনীপুরের মেয়াদ উত্তীর্ণ বিষাক্ত স্যালাইন ব্যবহার নিয়ে মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মহিষাদল বিধানসভার প্রাক্তন বিধায়ক ও চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার(Sudarsan Ghosh Dostidar)। শনিবার মধ্যমগ্রামে একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে তিনি বলেন স্যালাইন কিংবা যেকোনো ওষুধ প্রয়োগের ক্ষেত্রে চিকিৎসা কর্মী বা নার্সদের পাশাপাশি সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট চিকিৎসকের। এর জন্য প্রতিটি চিকিৎসক কর্মী ও ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয়। মাঝে মাঝে বিভিন্ন হাসপাতলে এ নিয়ে সেমিনার করারও প্রয়োজন আছে।

যেকোনো ওষুধ এবং স্যালাইন, ইনজেকশন প্রয়োগ করার আগে অবশ্যই মেয়াদ উত্তীর্ণের দিন এবং কম্পোজিশন দেখে নিয়ে সেটা নথিবদ্ধ করতে হয় হাসপাতালে রেজিস্টার খাতায়। সে ক্ষেত্রে যদি কোন রকম গাফিলতি থাকে তাহলে অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ। প্রাক্তন মন্ত্রীর দাবি আগের থেকে স্বাস্থ্য ব্যবস্থায় অনেক উন্নতি এনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee)। যেখানে যেখানে ভুল ত্রুটি হচ্ছে সেগুলো শোধরাতে হবে এবং নজরদারি করতে হবে। তার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরকে আরো উদ্যোগী হতে হবে। মেডিকেল সাইন্স আগের থেকে অনেক উন্নত হয়েছে।রোগীদের ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও এখন অনেক চিকিৎসকদের সতর্ক হতে হবে। তবে চিকিৎসকদের পাশাপাশি চিকিৎসা কর্মীদেরও ওয়েল ট্রেন্ড হতে হবে।

তবে মেদিনীপুরের প্রসূতি মৃত্যুর ঘটনা অবশ্যই অপ্রত্যাশিত বলেও জানান তিনি। জেলায় জেলায় যেভাবে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে তারও প্রশংসা করেন চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার। তিনি জানান মুখ্যমন্ত্রীর উদ্যোগে কলকাতার এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital)টেস্টটিউব বেবি ও গর্ভধারণ বিভাগ তার কাজ প্রায় শেষের পথে। এই বিভক্তি সম্পূর্ণ বিনামূল্যে। সমাজের খেটে খাওয়া একদম সাধারণ ঘরের প্রায় ৪০ জন রোগী ইতিমধ্যে গর্ভধারণ করতে সক্ষম হয়েছে। তিনি নিজে সপ্তাহে দুদিন বিনামূল্যে এসএসকেএম হাসপাতালে গিয়ে রোগী দেখেন। তবে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন যদি সাপ্লায়ার ইচ্ছাকৃতভাবে দিয়ে থাকে তাহলে সে ক্ষেত্রে আইননত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে চিকিৎসক সুদর্শন ঘোষ দস্তিদার জানান।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের