দল থেকে বাদ পড়ার দিনই ব্যাটে আগুন ঝরিয়ে নির্বাচকদের মোক্ষম জবাব লিটনের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লাল-সবুজ জার্সি গায়ে অনেক ম্যাচেই পরিত্রাতা হয়ে দাঁড়িয়েছিলেন। এমনকি তাঁর নেতৃত্বেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। তবুও ব্যাটে নাকি রানের খরা এমন এক অছিলায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত দলে তাঁকে রাখেননি বাংলাদেশের নির্বাচকরা। দল থেকে বাদ পড়ার দিনেই ব্যাট দিয়ে নির্বাচকদের মোক্ষম জবাব দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার-উইকেটরক্ষক লিটন দাস। রবিবার (১২ জানুয়ারি) চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুনে মেজাজে ব্যাট করে শতরান হাঁকালেন তিনি। চলতি বিপিএলের আসরে এটাই প্রথম কোনও বাংলাদেশি ব্যাটারের শতরান। আর ওই শতরান হাঁকাতে তিনি খেলেছেন মাত্র ৪৪ বল। আটটি চার ও সাত ছক্কায় সাজানো ছিল লিটনের শতরানের ইনিংস।

দেশের জার্সি গায়ে ব্যাটে রান পাননি বলে বাংলাদেশের অন্যতম অভিজ্ঞ ব্যাটারের নাম চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বিবেচিত হয়নি বলে জানিয়েছিলেন বাংলাদেশ সিনিয়র নির্বাচক দলের প্রধান গাজী আশরাফ লিপু। আর তাঁর ওই অপমানজনক মন্তব্য লিটনকে কতটা বিঁধেছিল তা বোঝা গিয়েছে এদিন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুর্বার রাজশাহীর বিরুদ্ধে তাঁর বিধ্বংসী মেজাজের ব্যাটিংয়ে। তানজিদ তামিমকে সঙ্গী করে কার্যত রাজশাহীর বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। দুজনে ২৪১ রানের জুটি গড়ে বিপিএলে ক্রিস গেইল ও ব্রেন্ডন ম্যাককুলামের রেকর্ড ভেঙেছেন।

বিপিএলে সবচেয়ে শতরানের রেকর্ড আহমেদ শেজাদের। তিনি ৪০ বলে শতরান হাঁকিয়েছিলেন। লিটন এদিন ৪৪ রানে শতরান করে শেজাদের রেকর্ড ভাঙতে পারেননি বটে, কিন্তু ক্রিস গেইলের রেকর্ড ছুঁয়েছেন। শেষ পর্যন্ত ৫৫ বলে ১২৫ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থেকে যান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে ঠাঁই না পাওয়া লিটন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার আর ৯টি ছক্কায়। ব্যাট দিয়ে রানের ফুলঝুরি ছুটিয়ে প্রমাণ করেছেন প্রতিভার কখনই মৃত্যু হয় না।

ইয়ে দোস্তি…, আহমেদাবাদের রাস্তায় একই বাইকে হেলমেটবিহীন চার যুবক

ফের একবার ট্রাম্প-মোদি সাক্ষাতের সম্ভাবনা, ডিসেম্বরে আমেরিকা সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী 

Oppo Reno 5G ফোনে ১৫ হাজার টাকার ছাড়, কোথায় মিলছে এই দুর্দান্ত অফার?

দশভূজা নন, দ্বিভূজা দুর্গা! ব্রহ্মবাড়ির পুজোয় আজও বেঁচে শতাব্দী প্রাচীন ঐতিহ্য

বর্গির হানা থেকে দেশভাগ, ফরিদপুরের শিকড় আঁকড়ে আজও অমলিন সেনগুপ্ত বাড়ির পুজো

চারা কিনতে হবে না! রান্নাঘরের জিনিস দিয়েই ফলবে নতুন গাছ, রইল সহজ উপায়

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর