Omicron এর দাপট ক্রমশ বাড়ছে, আরও তিন আক্রান্তের হদিশ

দেশে প্রথম ওমিক্রনে শনাক্ত হয়েছিল জিম্বাবুয়ে ফেরত দুই মহিলা ক্রিকেটার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই দেশে ‘খেল’ দেখাতে শুরু করেছে করোনার অতি সংক্রামক প্রজাতি ওমিক্রন। আরও তিনজনের শরীরে নয়া প্রজাতির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া করোনার উচ্চ সংক্রামক প্রজাতির থাবায় আক্রান্ত হয়েছেন দশজন। আক্রান্তরা প্রত্যেকেই ঢাকার বাসিন্দা। নতুন করে তিনজনের আক্রান্ত হওয়ার খবরে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে।

শুক্রবার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে জানানো হয়েছে, নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে দু’জন মহিলা ও একজন পুরুষ। দু’জন প্রবীণ নাগরিক হলেও একজনের বয়স ৪৯ বছর। নতুন করে আক্রান্তদের কারও ইদানিংকালে বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। তবে বিদেশ ফেরত কারও সংস্পর্শে তাঁরা এসেছিলেন কিনা, তা নিয়ে কোনও তথ্য জানা যায়নি।

দেশে প্রথম ওমিক্রনে শনাক্ত হয়েছিল জিম্বাবুয়ে ফেরত দুই মহিলা ক্রিকেটার। গত ১১ ডিসেম্বর সরকারিভাবে তাঁদের আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। তার পরে গত ২৭ ডিসেম্বর একজন এবং ২৮ ডিসেম্বর আরও চারজন মারণ ভাইরাসের নয়া প্রজাতির থাবায় আক্রান্ত হন।  

অন্যদিকে,  বছরের শেষ দিনে করোনার ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন আরও দুজন। এ নিয়ে দেশে মারণ ভাইরাসের বলি হলেন ২৮ হাজার ৭২ জন। একদিনে নতুন করে আরও ৫১২ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৮৫ হাজার ৩৯ জনে।

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা