নারীদের মানুষ হিসাবে গণ্য করে না আফগান তালিবানরা, দাবি মালালার

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: আফগানিস্তানের তালিবান সরকার ও তার রীতিনীতি নিয়ে আগেই মুখ খুলেছিলেন মালালা ইউসুফজাই। এর জন্য হামলার মুখে পড়েছিলেন তিনি। তবে এবার আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এসে ইসলামি দেশগুলোতে নারী শিক্ষার বেহাল দশা নিয়ে মুখ খুললেন নোবেল জয়ী তরুণী। 

দীর্ঘদিন বাদে পাকিস্তানের মাটিতে পা রেখেছেন মালালা ইউসুফজাই। তিনি বলেন, ‘সহজ কথায় বলতে গেলে আফগানিস্তানে তালিবান নারীদের মানুষ হিসেবে গণ্য করে না।’ মালালার মতে, তালিবান সরকার আবারও লিঙ্গ বৈষম্যমূলক একটি ব্যবস্থা তৈরি করেছে। যে সমস্ত নারী তালিবানের অন্ধকার আইনগুলো ভঙ্গ করে, তাদের মারধর, আটক সহ বিভিন্ন শাস্তির মধ্যে দিয়ে যেতে হয়। সেই সঙ্গে তিনি আরও বলেন, সরকার সাংস্কৃতিক ও ধর্মীয় ন্যায্যতার আড়ালে তাদের অপরাধ ঢেকে রাখে। অথচ এগুলো ধর্মীয় বিশ্বাসের সঙ্গে যায় না। মালালা বলেন, ‘আফগানিস্তান বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের ষষ্ঠ শ্রেণির পর শিক্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।’

উল্লেখ্য, মালালার বয়স যখন ১৫ বছর, তখন তিনি এক তালিবান বন্দুকধারীর হামলার শিকার হন। নারী শিক্ষার পক্ষে কথা বলায় তাঁর ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য মালালাকে ব্রিটেনে নেওয়া হয়। ২০১২ সালের হামলার পর থেকে মালালা হাতে গোনা কয়েকবার পাকিস্তানে ফিরেছেন। এর মধ্যে প্রথমবার পাকিস্তানে ফিরেছিলেন ২০১৮ সালে। আর এবার আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে ফের পাকিস্তানে ফিরলেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মালালা।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগল, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই