শত্রু নিধনের জন্য কী ১৫ দিন আগে তৃণমূলে যোগ জাকিরের? মালদহ শুটআউটে নয়া মোড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরেই ছিল জাকিরের সাথে বকুলের শত্রুতা। আগে বহুবার বচসায় জড়িয়েছিলেন তারা। পরবর্তীতে দিন পনেরো আগে তৃণমূলে যোগ দেয় জাকির। এরপরই প্রকাশ্যে এল মালদহের তৃণমূল নেতা বকুলকে খুনের ঘটনা। ইতিমধ্যেই এক রিকশা চালক-সহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তৃণমূলের অঞ্চল সভাপতিকে লক্ষ্য করে চলে গুলি। এই ঘটনায় সকাল থেকেই উত্তাল ছিল মালদহের কালিয়াচক। প্রাথমিকভাবে তদন্তকারীদের অনুমান ছিল, রাজনৈতিক কারণে এই ঘটনা। কিন্তু এর নেপথ্যে উঠে এসেছে পুরনো শত্রুতা, ভাগ বাটোয়ারা সংক্রান্ত অশান্তি। জানা গিয়েছে, এলাকা কার দখলে থাকবে তা নিয়ে বকুলের সঙ্গে জাকির শেখে শত্রুতা কমপক্ষে ১০ বছরের। একাধিকবার তা বিরাট আকারও নিয়েছে। পরবর্তীতে রাজনীতিতে যোগ দেন বকুল। এদিকে এলাকার আরেক তৃণমূল নেতা রফিক শেখের সঙ্গে বকুলের সম্পর্ক বিশেষ ভালো ছিল না। রফিক চেয়েছিলেন কালিয়াচকের অঞ্চল সভাপতির দায়িত্ব পেতে। কিন্তু দল সেই দায়িত্ব দেয় বকুলকে। এরপরই দল ছেড়ে কংগ্রেসে যোগ দেন রফিক। পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন।

সম্প্রতি রফিক দলে ফেরার সিদ্ধান্ত নেন। জাকিরও তৃণমূলে যোগ দেবে বলে ঠিক করে। দিন পনেরো আগে দুজনই তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। সূত্রের খবর, জাকিরকে তৃণমূলে নেওয়া হোক তা চাননি বকুল। কিন্তু তার সিদ্ধান্ত ছাড়াই জাকিরকে তৃণমূলে নেওয়া হয়। তার ১৫ দিনের মাথায় ঘটল এই ঘটনা। কেন তৃণমূলে যোগ দিয়েই বকুলকে খুনের চেষ্টা করল জাকির? সেই প্রশ্নেরই উত্তর খুঁজতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের