Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘টক্সিক বসকে না বলতে শিখুন’, ৯০ ঘন্টার কর্মসপ্তাহ নিয়ে খোঁচা শিবপ্রসাদ-নন্দিতার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি হোক বা বেসরকারি, বস মানেই বদরাগী, অত্যাচারী, দুর্মুখ। ভালো মন্দ কিছু বুঝতে চায় না। এইরকম যদি কোন বসের সম্মুখীন আপনি হন, তাহলে অবিলম্বে তাঁর সংসর্গ ত্যাগ করুন, নামী শিল্পপতির আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এমনই খোঁচা দেওয়া পোস্ট করলেন টলিউড পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়। এই সময় তাঁরা নিজেদের সিনেমা আমার বসনিয়ে ব্যস্ত। ফলে বসচরিত্রটা নিয়ে কাটাছেঁড়া তাঁদের পক্ষে স্বাভাবিকই। সেইসঙ্গে দর্শকদেরও এই সুযোগ সতর্ক করে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি দিন কয়েক আগে এক পোস্ট ঘিরে তুমুল আলোচনা শুরু হয়।  কর্মসংস্কৃতি ফেরাতে অদ্ভূত নিদান দিয়েছেন লারসেন অ্যান্ড টুবরোকোম্পানির চেয়ারম্যান এস এন সুব্রহ্মণ্যম। তাঁর দাবি, “রবিবারও সংস্থার কর্মীদের করা উচিত। বাড়িতে বসে কতক্ষণ স্ত্রীর মুখ দেখবেন আপনারা?”এই মন্তব্য সামনে আসতেই সরব হয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন-সহ অনেকেই।

সেই সঙ্গে এই বিষয়ে মুখ খুলেছেন  টলিউডের সুপারহিট পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই তাঁরা জুটি বেঁধে পরিচালনা করছেন। সম্প্রতি কাজ চলছে আমার বস সিনেমা নিয়ে।গত বছরে শুটিং শেষ হয়েছে। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজ। মে মাসের ১৬ তারিখ, গ্রীষ্মের ছুটির মাঝে ছবিটি মুক্তি পাবে। বিষয়বস্তু সম্পর্কে নির্দিষ্ট কোনও গল্প জানা না গেলেও এটুকু স্পষ্ট, নারীর ক্ষমতায়ন, সংগ্রাম ঘিরে আবর্তিত ছবির কাহিনি। বসশব্দটার মধ্যেই সেই দাপটতো আছেই। সেই কারণেই বোধহয় এল অ্যান্ড টি-র চেয়ারম্যানের বার্তার প্রতিবাদ জানাতে গিয়ে শিবপ্রসাদ-নন্দিতা নিজেদের ছবি আমার বসকে বেছে নিলেন।

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?