চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে যাচ্ছেন রোহিত, কারণ কী?

Share:

নিজস্ব প্রতিনিধি :  ভারত-পাকিস্তান ম্যাচসহ রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের সব ম্যাচ সংযুক্ত আরব আমিরাতে খেলবে। ভারতীয় দল পাকিস্তান সফরে না গেলেও অধিনায়ক রোহিত শর্মাকে সাময়িক সময়ের জন্য পাকিস্তানে যেতে হতে পারে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে যেতে পারেন রোহিত।

নিয়ম অনুযায়ী আইসিসির কোন টুর্নামেন্টের আগে ট্রফি নিয়ে ফটোসেশন করতে হয়। ওই নিয়ম রক্ষা করার জন্যই পাকিস্তানে যেতে হতে পারে রোহিতকে। অবশ্য আইসিসি, পিসিবি ও বিসিসিআই এই বিষয়ে নতুন কোন সমাধানও বের করতে পারে বলে মনে করা হচ্ছে। 

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পিসিবি শুরুতে চেয়েছিল পুরো আসর পাকিস্তানে আয়োজন করতে। কিন্তু বিসিসিআই পাকিস্তানে নিরাপত্তার কারণে দল পাঠাতে রাজি হয়নি। তারা চেয়েছিল হাইব্রিড মডেলের। মূলত ভারতের আপত্তিতেই এই পথে হাঁটতে হয়েছে আইসিসিকে। ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান হবে মূল আয়োজক, তবে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে।

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের সরিয়ে দেওয়ার অভিযোগ, চাঞ্চল্য কালীঘাটে

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির