চিনকে রুখতে জ্যামার বসাচ্ছে আমেরিকা, এটা কী Tech wars এর সংকেত ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপগ্রহ সিগন্যাল আটকানোর জন্য নয়া পরিকল্পনা করছে আমেরিকা।এবার জ্যামার বসানোর পরিকল্পনার কথা প্রকাশ্যে আনল আমেরিকা।আর জ্যামার বসলে চিনের সঙ্গে প্রথমবারের মতো বৈদ্যুতিক যুদ্ধেও জড়াতে পারে আমেরিকা বলে মনে করা হচ্ছে।

এই নিয়ে আমেরিকার ‘স্পেস র‍্যাপিড ক্যাপাবিলিটিস’ অফিসের ডিরেক্টর কেলি হ্যামেট জানান,‘রিমোট মডুলার টার্মিনাল(আরএমটি)’নামে পরিচিত জ্যামার সিস্টেমটি ‘কিল চেন’ রুখতে প্রস্তুত করা হয়েছে। ‘কিল চেন’ হল একটি সামরিক পদ্ধতি যা শত্রুদের আক্রমণের ছক সহজেই শনাক্ত করতে পারে। শত্রুদের চিনিয়ে দিতে সাহায্য করে এই ‘কিল চেন’।

এই নিয়ে হ্যামেট আরও জানান, জ্যামারের প্রাথমিক লক্ষ্য হল- চিনের নজরদারি উপগ্রহের নেটওয়ার্ক, বিশেষ করে ‘ইয়াওগান’ সিরিজের উপগ্রহগুলির সিগন্যাল আটকে দেওয়া। উপগ্রহের মাধ্যমে নজরদারির বিষয়ে চিনকে এক প্রকার ‘অন্ধ’ করে দেওয়াই এর লক্ষ্য। প্রাথমিকভাবে ১১ টি জ্যামার লাগানোর কথা বলা হলেও এখন প্রায় ২০০ এর কাছাকাছি জ্যামার লাগানো হতে পারে বলে জানিয়েছে হ্যামেট।

সম্প্রতি আমেরিকা দাবি করেছে ‘ইয়াওগান’ সিরিজের একাধিক উপগ্রহ নিজেদের সামরিক কাজে ব্যবহার করছে চিন। এই নিয়ে মহাকাশ নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছে, ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উপগ্রহের মধ্যে চিনা নজরদারিকে দুর্বল করার অন্যতম চাবিকাঠি হল জ্যামার। আর এই জ্যামার বসানোর নিয়েই তৈরি হয়েছে আমেরিকা ও চিনের মধ্যে বৈদ্যুতিক যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই