গোয়ালপোখরের পর ডোমকল, ফের আক্রান্ত পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের পুলিশের ওপর হামলা। উত্তর দিনাজপুরের পর এবার মুর্শিদাবাদের ডোমকল।  পুলিশকে লক্ষ্য করে চলল  ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় আহত হয়েছে এস আই রানাপ্রতাপ সেনগুপ্ত । তাতে গুরুত্বর জখম হয়েছেন তিনি । ভর্তি রয়েছেন ডোমকল মহকুমা হাসপাতালে ।  এই ঘটনা নিয়ে জোরকদমে শুরু হয়েছে তদন্ত ।

বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে নেওয়া হবে কঠিন পদক্ষেপ । জানা গিয়েছে,  পুলিশের গাড়িতে হামলা চালানোর পর আসামিকে নিয়ে পালিয়ে যায়  দুষ্কৃতীরা।   আর সেই সময় তাদেরকে বাধা দিতে এলোপাথাড়ি কোপানোও হয় পুলিশ কর্মকর্তাকে । ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ । অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারণে এই ঘটনা তারা ঘটাল তা নিয়ে উঠছে প্রশ্ন ।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি । আর তাতে জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী । উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চলছে তাদের চিকিৎসা ।  এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের পুলিশের ওপর চলল হামলার ঘটনা। আর তাতেই প্রশ্ন উঠছে কী করে বারবার  পুলিশের ওপর চলছে হামলা ।  

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই