‘আমরা যা করেছি, তার জন্য দুঃখিত’, গাজায় নির্মম হত্যাযজ্ঞ চালানো ইজরায়েলি সেনাদের অনুশোচনা

তবে তারা লড়াই করা বন্ধ করে দেবেন। ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী হামলায় অনুতপ্ত ইজরায়েল সেনারা। চাকরি বাঁচাতে বাধ্য হয়ে অনেক অপরাধ করেছেন তাঁরা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২০২৩ সাল থেকেই গাজা উপত্যকাকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে যাচ্ছে ইজরায়েল। ফিলিস্তিনিদের বন্দী করে তাঁদের উপর লাগামছাড়া অত্যাচার, বোমা বিস্ফোরণ, এলাকা থেকে বহিষ্কার করা সহ একাধিক অপরাধ করেছে ইজরায়েলের সেনারা। অবশেষে গতকাল বুধবার (১৫ জানুয়ারী) গাজায় ইজরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। আগামী রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে। যদিও অনেক আগে থেকেই ইজরায়েলের অনেক সেনাই যুদ্ধ বন্ধের দাবি করেছিলেন। প্রায় ২০০ সেনার একটি চিঠিতে সাক্ষর করে বলেছিলেন, সরকার যদি যুদ্ধবিরতিতে না পৌঁছায়, তবে তারা লড়াই করা বন্ধ করে দেবেন। ফিলিস্তিনিদের উপর প্রাণঘাতী হামলায় অনুতপ্ত ইজরায়েল সেনারা। চাকরি বাঁচাতে বাধ্য হয়ে অনেক অপরাধ করেছেন তাঁরা। এই কারনে এখন অনুশোচনা করছেন ইজরায়েলি সেনারা।

সম্প্রতি এ কথা জানিয়েছেন ইজরায়েলি সামরিক বাহিনীর একজন কর্মকর্তা ইয়োতাম ভিল্ক। তিনি আরও জানিয়েছেন, গাজা উপত্যকায় ইজরায়েলি সেনাদের হাতে নিরস্ত্র এক ফিলিস্তিনি কিশোরকে হত্যার চিত্র এখনও তাঁর মনে গেঁথে রয়েছে। তাদের কাছে নির্দেশ ছিল, গাজায় ইজরায়েল নিয়ন্ত্রিত বাফার জোনে কোনও অননুমোদিত ব্যক্তিকে প্রবেশ করতে দেখলেই তাঁকে যেন গুলি করে হত্যা করা হয়। এভাবে অন্তত ১২ জনকে হত্যা করতে দেখেছেন তিনি। কিন্তু ওই কিশোরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি আজও তাঁর মনকে ব্যথিত করে। গত আগস্টে যেদিন গাজায় ইজরায়েলের নিয়ন্ত্রিত বাফার জোনে ফিলিস্তিনি কিশোরকে হত্যা করা হয়, তখনও তিনি ইজরায়েলি সেনাদের থামতে বলেছিলেন, গুলি ছোড়ার পরেও কিশোরটি জীবিত ছিল। কিন্তু আস্তে আস্তে যন্ত্রণায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। 

গাজায় ১৫ মাসের হামলা, সংঘাতের বিরুদ্ধে কথা বলার অন্যতম সেনা কর্মকর্তা হলেন ভিল্ক। তিনি বরাবরই যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাঁরা যা করেছেন, তার জন্যে দুঃখিত। ফিলিস্তিনিদের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ এবং বাড়িঘর ধ্বংস সবটার জন্যে ইজরায়েল সেনারা অনুতপ্ত। তাঁদের কাছে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া বা ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল। এমনকী অনেক সেনাকে বাড়িঘর লুট ও ভাঙচুর করতেও দেখেছেন তিনি। ২০২৩ সালের নভেম্বরে ভিল্ক যখন গাজায় প্রবেশ করেছিলেন, তিনি ভেবেছিলেন হয়তো কোনও আলোচনার মাধ্যমে ইজরায়েল হামাসের যুদ্ধ সমাপ্তি হবে। কিন্তু যতদিন গড়িয়েছে তত হিংসাত্মক হয়েছে যুদ্ধ। এমনকী মন ভয়াবহ পরিস্থিতিতে অনেকে সেনাই বিবেকের খাতিরে চাকরি ছেড়ে দিতে বাধ্য হন। বর্তমানে ইজরায়েলি সেনাদের কেউ কেউ অনুশোচনা বোধ করছেন। বন্ধুবান্ধব ও স্বজনদের সঙ্গে কথা বলে নিজেদের শান্ত করছেন। অনেক সেনাসদস্য তাঁদের ‘নৈতিক জায়গায় আঘাত’ পেয়েছেন। এমনও হয়েছে যাঁরা জীবনে দেশলাই জ্বালাননি, তাঁরা চোখের নিমিষে ১৫টি বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন। এই সকল ঘটনায় এখন অনুতপ্ত ইজরায়েলের সেনারা।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগল, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই