চলে গেলেন প্রখ্যাত মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন মার্কিন নির্মাতা ডেভিড লিঞ্চ। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগের সঙ্গে লড়াই করেছিলেন তিনি। অবশেষে সব লড়াই থামল লিঞ্চের। মৃত্যুর খবরে শোকাহত পরিবার।

লিঞ্চের মৃত্যুর খবর তার সামাজিক মাধ্যমে এক বিবৃতি দিয়ে ঘোষণা করেছে তাঁর পরিবার। লিঞ্চ ২০২৪ সালের আগস্টে তাঁর শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন।তিনি জানিয়েছিলেন, বহু বছর ধরে ফুসফুসের রোগে ভুগছেন তিনি। ধূমপানের কারণে ফুসফুসের রোগ ক্রমশ জটিল হয়ে যাচ্ছে। শারীরিক দিক থেকে তিনি ভেঙে পড়ছেন ধীরে ধীরে।

এদিকে ডেভিড লিঞ্চের মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছেন বিনোদন জগতের তারকারা। এই নিয়ে মার্কিন নির্মাতা স্টিভেন স্পিলবার্গ ভ্যারাইটিকে বলেছেন, ‘পৃথিবী একজন অনন্য কণ্ঠস্বর হারিয়ে গেল।’

উল্লেখ্য, বিখ্যাত মার্কিন এই নির্মাতা পরাবাস্তববাদী কাল্ট ক্ল্যাসিক সিনেমা ‘মুলহোল্যান্ড ড্রাইভ’, ‘টুইন পিকস’-এর জন্য বিপুল পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে। তার অন্যতম কাজের মধ্যে রয়েছে ‘ব্লু ভেলভেট’, ‘দ্য এলিফ্যান্ট ম্যান’ ইত্যাদি। কেরিয়ার জুড়ে সেরা পরিচালক হিসেবে তিনবার অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই