অবিশ্বাস্য! ৭৯ কোটি ৪০ লক্ষ টাকা লটারি জিতেও নর্দমা পরিষ্কার করেন ক্লার্কসন

প্রথমে বিষয়টি তাঁর কাছেও অবিশ্বাস্য হলেও পরে বুঝতে পারেন তিনি লটারিতে পেয়ে ৭৯ কোটি ৪০ লক্ষ টাকা জিতেছেন। এত পরিমাণ টাকা পেয়েও পা মাটিতেই রেখেছেন ক্লার্কসন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কী কাণ্ড! ৭৯ কোটি ৪০ লক্ষ টাকা লটারি জিতেও নর্দমা পরিষ্কার করছেন, ভাবছেন তো? এ কোন পাগল রে বাবা! হ্যাঁ, সম্প্রতি লটারিতে ১১২ কোটি টাকা জিতে ছেন কার্লাইলের বাসিন্দা জেমস ক্লার্কসন। কিন্তু তাও এই টাকা দিয়ে বিলাসবহুল জীবনযাপনের লালসা করেননি তিনি। নিজের পেশাকেই সম্মান দিয়েছেন। আসলে তিনি পেশায় নর্দমা পরিষ্কার করেন। চলতি বছরের শুরুতেই তথা গত ৫ জানুয়ারী তিনি ৭৯ কোটি ৪০ লক্ষ টাকা লটারি জিতেছেন। আসলে, ৫ জানুয়ারি সকালে তাঁর এলাকায় তুষারপাত হয়েছে কিনা দেখতে খুব ভোরেই জেগে উঠেছিলেন ক্লার্কসন। কিন্তু নতুন বছরের শুরুতেই যে তাঁর ভাগ্য খুলে যাবে সেটা কল্পনাও করতে পারেননি ক্লার্কসন।

সেদিনটা ছিল ৫ জানুয়ারী। যেদিন তাঁর ফোনে আচমকাই একটি ছোট্ট বার্তা আসে। এবং তিনি জানতে পারেন তিনি ৭৫ লাখ ৩৩ হাজার ৩২৯ পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৭৯ কোটি ৪০ লক্ষ) জিতেছেন। প্রথমে বিষয়টি তাঁর কাছেও অবিশ্বাস্য হলেও পরে বুঝতে পারেন তিনি লটারিতে পেয়ে ৭৯ কোটি ৪০ লক্ষ টাকা জিতেছেন। এত পরিমাণ টাকা পেয়েও পা মাটিতেই রেখেছেন ক্লার্কসন। যথারীতি নিজের পেশা্তেই যুক্ত রয়েছেন তিনি। যেমন নর্দমা পরিষ্কার করতেন তাই করছেন। হ্যাঁ, বাস্তবকেই তিনি গুরুত্ব দিয়েছেন। এত টাকা জিতেও নিজের পোশাকে কোনভাবে অপমান করেননি তিনি। তিনি মনে করেন, কাজের মধ্য দিয়েই তাঁর যোগ্যতা প্রমাণ হবে। যাই হোক, ক্লার্কসন একজন শিক্ষানবিশ গ্যাস ইঞ্জিনিয়ার। পাশাপাশি নর্দমা পরিষ্কারের কাজ করেন।

তাঁর কথায়, যেদিন তাঁর ফোনে লটারি জেতার বার্তা এসেছিল, তখন বাজে সকাল সাড়ে সাতটা, সবাই ঘুমাচ্ছে। ম্যাসেজটা দেখে তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। এরপর তিনি বাড়িতে ফিরে বাবা, মা ও ভাইয়ের সামনে কাঁপতে কাঁপতে ন্যাশনাল লটারি কর্তৃপক্ষকে ফোন করেন। এবং তাঁরাই তাঁকে লটারি জয়ের খবরটি নিশ্চিত করেন। তবে এই খবর জানার পরে তিনি পুরো দিনটি পরিবার ও প্রেমিকার সঙ্গে কাটিয়েছেন। এর আগেও একবার তিনি লটারির টিকিট কেটেছিলেন। কিন্তু সেখানে সামান্য টাকা পেয়েছিলেন। কিন্তু সেই টাকা তিনি নিজের কাছেই রেখেছিলেন। এবং আবারও ভাগ্য পরীক্ষা করতে লটারির টিকিট কাটেন, অবশেষে সেখানেই তিনি ভারতীয় মুদ্রায় ৭৯ কোটি ৪০ লক্ষ টাকা জিতলেন। যা তাঁর ভাগ্য খুলে দিয়েছে।

প্রযুক্তির দুনিয়ায় ফের বিপত্তি!মাইক্রোসফ্‌টের পর এবার বিভ্রাট অ্যাপল-গুগলে, সমস্যায় ব্যবহারকারীরা

সাপের সঙ্গে খেলাই কাল হল! মর্মান্তিক মৃত্যু ঝাড়গ্রামের ‘সর্পবন্ধু’ রাহুলের

 নৃশংস! ব্যবসায়ীর হাত-পা বেঁধে গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সহকর্মীদের বিরুদ্ধে 

‘ধুরন্ধর’, ‘KGF’-কে টপকে গেল ‘রামায়ণ’, আয়ের নিরিখে পঞ্চম স্থানে রণবীরের সিনেমা

ক্রেতাদের স্বস্তি দিয়ে পরপর তিন দিন সোনার দামে পতন, আজ কলকাতায় দর কত?

জলপাইগুড়ি হাসপাতালে চূড়ান্ত গাফিলতিতে মৃত্যু হল রোগীর

মসজিদে লুকিয়েও হল না শেষরক্ষা! কাশ্মীরে সেনার এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার লতিফ

‘পাঁচটা নয়, ৫০০ এনকাউন্টার হলেও কম’, বিরোধীদের কড়া বার্তা দিলীপ ঘোষের

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

পাশে দাঁড়িয়ে ট্রাম্প, ছবি না তুলে মাটি থেকে যা কুড়ালেন মোদি….

৫০০ টাকার লটারির টিকিটে ১২ কোটি জিতলেন কৃষক

কালীঘাট মেট্রো স্টেশনের পাশে রেস্তরাঁয় আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা

‘বাঁচতে চাইলে আত্মসমর্পণ করো’, কুলগাঁও-তে ফের শুরু সেনা-জঙ্গির গুলির লড়াই