নিউটাউনে শুরু হল হস্তশিল্প মেলা, চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: শনিবার উত্তর ২৪ পরগনা জেলার নিউটাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে শুরু হল পশ্চিমবঙ্গ রাজ্য হস্তশিল্প মেলা(Westbengal State Handicraft Mela) । পরপর বেশ কয়েকবছর ধরে ইকো পার্কে এই মেলা হলেও এই বছর মেলা বসেছে নিউটাউনের সিটি স্কোয়ার গ্রাউন্ডে । মেলার উদ্বোধন করেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, রাষ্ট্রমন্ত্রী তাজমুল হোসেন । এছাড়া ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী -সহ ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের আধিকারিক ও অন্যান্য কর্মকর্তারা । মেলায় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে অসংখ্য হস্তশিল্পীরা এসেছেন তাঁদের বিভিন্ন হস্তশিল্পের সম্ভার নিয়ে । মেলা চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত ।

অন্যদিকে,শনিবার সন্ধ্যায় হাওড়ার বাগনান কলেজ মাঠে(Bagnan College Math) শুরু হল “এমএলএ বাগনান ফুড ফেস্টিভ্যাল”শীর্ষক খাদ্য মেলা। বাগনান বিধানসভা এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা বিভিন্ন ধরনের পিঠে ,পুলি সহ খাবারের সমাহার নিয়ে হাজির হয়েছেন। উপস্থিত ছিলেন বাগনান কেন্দ্রের বিধায়ক অরুণাভ সেন,বাগনান এক পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সেন,বাগনান দুই পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়জিৎ নন্দী,বাগনান থানার আই সি অভিজিৎ দাস প্রমুখ।

এছাড়া পাথর শিল্পের উদ্বোধন হল বাঁকুড়ার শালতোড়ায়। বেশ কয়েক বছর থেকেই বাঁকুড়ায় বন্ধ পাথর খাদান গুলি, ফলে খাদান মালিকসহ পাথর খাদান এর উপর ভিত্তি করে অর্থ উপার্জনকারী শ্রমিকদের বিপাকে পড়তে হয়েছিল। জীবন জীবিকার তাগিদে শালতোড়া ছেড়ে অনেককেই চলে যেতে হয়েছিল বাইরে কাজ করতে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) অনুপ্রেরণায় বাঁকুড়ার শালতোড়ায় উদ্বোধন হলো পাথর শিল্পের। শনিবার ফিতে কেটে এবং নারকেল ফাটিয়ে এই পাথর শিল্পের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ ব্লক ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।এই পাথর শিল্পের উদ্বোধন হওয়ার মাধ্যমে এলাকায় কর্মসংস্থানের সুযোগ বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য