এমবাপ্পের জোড়া গোলে লা লিগার শীর্ষে উঠল রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি :  রিয়াল মাদ্রিদ মাঠে নামলেই ভেলকি হবে না তা কখনো হয় ? প্রতিপক্ষের ঘাম ছুটে যায়। তার উপর এমবাপ্পের পায়ের জাদু তো আছেই। আগের দিন আতলেতিকো মাদ্রিদ হেরেছিল। তার সুযোগটা বার্সেলোনা কাজে লাগাতে পারেনি। তবে রিয়াল মাদ্রিদ এবার ঘুরে দাঁড়াল।রবিবার শুরুতে পিছিয়ে পড়েও লাস পালমাসকে ৪-১ গোলে উড়িয়ে আতলেতিকোকে টপকে লা লিগার শীর্ষে উঠে এল রিয়াল। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের কাছে ধোপেও টিকল না প্রতিপক্ষ।

এখন ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে রিয়াল। সমান ম্যাচে অ্যাথলেটিকো আছে ২ পয়েন্ট (৪৪) পিছিয়ে। তাদের অবস্থান দুইয়ে। আর ৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে বার্সেলোনা। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার রাতে ২৫ সেকেন্ডে গোল হজম করে রিয়াল। গোল করেন লাস পালমাসের সাভিও সিলবা। এতে ১-০ তে পিছিয়ে পড়ে রিয়াল। দলের এই হাল দেখে হতাশ হয় সমর্থকেরা। ঠিক তখনই গল্প শুরু হয় অন্যভাবে। এই গল্প আসলে ছিল রিয়ালের ঘুরে দাঁড়ানোর গল্প। এরপর প্রতিপক্ষের ওপর দিয়ে তাণ্ডবলীলা চালায় রিয়াল।

একের পর এক আক্রমণ করে লাস পালমাসের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১৮ মিনিটে সফল পেনাল্টিতে রিয়ালকে সমতায় ফেরান এমবাপ্পে। সান্দ্রো রামিরেজ নিজেদের বক্সে রদ্রিগোকে ফাউল করলে রিয়ালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিছুক্ষণ পরই ব্রাহিম দিয়াজ দলকে সমতায় ফেরান। এরপর বিরতির আগেই ম্যাচের লাগাম দলের হাতে এনে দেন এমবাপ্পে। ৫৭ মিনিটে দলের চতুর্থ গোলটি আসে রদ্রিগো গোয়েজের পা থেকে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক