শুটিংয়ে গরহাজির, খোঁজ নিতে গিয়ে ফ্ল্যাটের ঘরে মিলল অভিনেতার নিথর দেহ

হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন হিন্দি টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা যোগেশ মহাজন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হৃদরোগে আক্রান্ত হয়ে অকালেই চলে গেলেন হিন্দি টেলিভিশনের প্রখ্যাত অভিনেতা যোগেশ মহাজন। শুধু হিন্দি সিরিয়াল নয়, একাধিক মারাঠি চলচ্চিত্রেও কাজ করেছেন যোগেশ মহাজন। অভিনেতা ‘শিবশক্তি তাপ ত্যাগ তাণ্ডব’, ‘আদালত’, এবং ‘জয় শ্রীকৃষ্ণ’, ‘দেব কি দেব-মহাদেব’, ‘সম্রাট অশোক’-এর মতো একাধিক ধারাবাহিকে শুক্রাচার্য, দৈত্য, অসুর, দানবগুরুর ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। গতকাল (১৯ জানুয়ারী) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন যোগেশ মহাজন। অভিনেত্রী আকস্মিক প্রয়াণে সকলেই শোকস্তব্ধ। তথ্য অনুসারে, অভিনেতা তাঁর ফ্ল্যাটেই মারা গিয়েছেন। যা তাঁর শুটিং সেটের কমপ্লেক্সেই ছিল। ঘটনার দিন তিনি শুটিংয়ে না পৌঁছলে ক্রু সদস্যরা তাঁকে ফ্ল্যাটে দেখতে যান।

এরপর ফ্ল্যাটের দরজা না খুললে তাঁরা দরজা ভেঙে দেখেন অভিনেতা মৃত অবস্থায় পড়ে রয়েছেন। অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এবং জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে বহু আগেই তাঁর মৃত্যু হয়েছে। যোগেশের সহ-অভিনেতা সুজান বার্নাট তাঁর মৃত্যু খবরটি আগে প্রকাশ্যে আনেন। তিনি জানিয়েছেন, “আমি এটা বিশ্বাস করতে পারছি না যে, এমন একজন বিস্ময়কর মানুষ এবং অভিনেতা আর নেই। ধারাবাহিকে তাঁকে নেগেটিভ চরিত্রে দেখা গেলেও কিন্তু ক্যামেরার বাইরে তিনি খুব মজার মানুষ ছিলেন! ওম শান্তি আমার বন্ধু এবং তার পরিবারের জন্য দুঃখিত।” অন্যদিকে অভিনেতার আরেক সহ-অভিনেতা আকাঙ্কা রাওয়াত শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘তিনি খুব প্রাণবন্ত মানুষ ছিলেন। তার সেন্স অফ হিউমারও খুব ভালো ছিল। এক বছরেরও বেশি সময় ধরে আমরা একসঙ্গে শুটিং করেছি। এই সময়ে আমরা সবাই হতবাক।’ যোগেশ তাঁর স্ত্রী ও সাত বছরের ছেলেকে রেখে গিয়েছেন।

যোগেশের শেষকৃত্য আজ, ২০ জানুয়ারি, সকাল ১১ টায় মুম্বইয়ের বোরিভালি পশ্চিমে প্রগতি হাই স্কুলের কাছে গোরারি-2 শ্মশানে হয়েছে। যোগেশ ১৯৭৬ সালের সেপ্টেম্বরে একটি কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। কোনও গডফাদার ছাড়াই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ ফেলেছেন। হিন্দি ধারাবাহিকের পাশাপাশি তিনি মারাঠি ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ‘মুম্বইছে শাহানে’, ‘সংসারচি মায়া’-এর মতো বহু মারাঠি ছবি দিয়ে দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। অভিনেতার আকস্মিক মৃত্যুতে ভক্তরা শোকাহত।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের