পাক্কা ব্যবসায়ী! ৩১ কোটিতে কেনা ফ্ল্যাট ৮৩ কোটিতে বেচলেন বিগ বি

চলতি মাসেই তিনি সম্পত্তি বিক্রি করছেন। জানা হয়েছে, মেগাস্টারের বিলাসবহুল সম্পত্তিটি দ্য আটলান্টিসে অবস্থিত। এবং ১.৫৫ একর জুড়ে বিস্তৃত।

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেতার পাশাপাশি পাক্কা ব্যবসায়ীও বটে মেগাস্টার অমিতাভ বচ্চন। কখন কোথায় লাভ হবে, তা আগে থেকেই ছক কষে রাখেন তিনি। সম্প্রতি অভিনেতা মুম্বইয়ে ওশিওয়ারায় তাঁর বিস্তীর্ণ ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি চিত্তাকর্ষক মূল্যে বিক্রি করছেন। প্রায় ৮৩ কোটি টাকা মূল্যে ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টটি বিক্রি করেছেন। মহারাষ্ট্রের ইন্সপেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশনের (IGR) অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। চলতি মাসেই তিনি সম্পত্তি বিক্রি করছেন। জানা হয়েছে, মেগাস্টারের বিলাসবহুল সম্পত্তিটি দ্য আটলান্টিসে অবস্থিত। এবং ১.৫৫ একর জুড়ে বিস্তৃত।

পাশাপাশি তাঁর সম্পত্তির চারপাশে একাধিকবার সুবিধা রয়েছে। উন্নতমানের রাস্তা রয়েছে, পাশেই মুম্বাই মেট্রো রয়েছে। এছাড়াও এলাকাটি একেবারেই কোলাহলপূর্ণ নয়। একটি প্রতিবেদন অনুসারে, মেগাস্টারের ডুপ্লেক্সটি ৫২৯.৯৪ বর্গ মিটার (৫,৭০৪ বর্গ ফুট) এলাকা জুড়ে বিস্তৃত। আবাসনের ছাদও বিরাট বড়। ছয়টি গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। পাশাপাশি জানা গিয়েছে, অমিতাভ বচ্চন ২০২১ সালের এপ্রিল মাসে ৩১ কোটি টাকায় এই বিলাসবহুল বাড়িটি কিনেছিলেন। কিন্তু চার বছরেরও কম সময়ে বাড়িটি তিনগুণ দাম অর্থাৎ ৮৩ কোটি টাকায় বিক্রি করলেন৷ মজার বিষয় হল, তাঁর এই বিলাসবহুল বাড়িটি ২০২১ সালের নভেম্বরে কৃতি স্যানন ১০ লক্ষ টাকা মাসিক ভাড়া দেওয়া হয়েছিল। এবং ৬০ লক্ষ টাকায় কিছু নিরাপত্তাজনিত সম্পত্তি রাখার জন্যে লিজ দিয়েছিলেন।

এছাড়াও অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনের গোটা মুম্বই জুড়ে একাধিক সম্পত্তি রয়েছে। অযোধ্যাতেও গতবছর কয়েক বিঘা জমি কিনেছেন অমিতাভ বচ্চন। মুম্বইতে বেশ কয়েকটি অফিস কিনেছেন অভিষেক বচ্চন। অমিতাভ বচ্চন, ভারতীয় চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচিত, শোলে, দিওয়ার এবং পিকু-এর মতো একাধিক ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তিনি ভক্তদের। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি বলিউডে রাজত্ব করছেন।তাঁকে “বলিউডের শাহেনশাহ”ও বলা হয়। অভিনেতা চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দাদাসাহেব ফালকে পুরস্কার এবং একাধিক ফিল্মফেয়ার ট্রফি সহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!