ফের কুয়াশার দাপট, রাজ্যে জাঁকিয়ে শীত কি পড়বে?

Share:

নিজস্ব প্রতিনিধি : আগামী কয়েক দিনে তাপমাত্রা কমবে না, বরং তাপমাত্রার পারদ আরও বাড়বে বলে পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। তবে রাজ্য জুড়ে শুকনো আবহাওয়া বইবে।

হাওয়া অফিস জানিয়েছে, ফের কুয়াশার ঘনঘটা শুরু হবে বুধবার(২২ জানুয়ারি) থেকে। উত্তুরে হাওয়ার প্রভাব কমলেও বাড়বে পূবালী হাওয়ার দাপট।এদিকে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পূর্ব বাতাসে ভর করে হু হু করে ঢুকবে জলীয় বাষ্প। এর ফলে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশায় ঢাকবে আকাশ। রাজ্য জুড়ে থাকবে কুয়াশার হাতছানি।

মূলত পশ্চিমি ঝঞ্ঝাই এই রাজ্যে শীতের পথে ‘কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে। একের পর এক পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। জাঁকিয়ে শীত বসতে পারছে না। আপাতত শীত কামড় বসাচ্ছে না। তাপমাত্রার পারদ বাড়বে একটু একটু করে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানাচ্ছে আগামী দু’দিন রাজ্যে কুয়াশার দাপট থাকবে। বুধবার থেকে ফের কুয়াশার ঘনঘটা বাড়তে পারে। উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় মালদহ ও কোচবিহারে কুয়াশার সম্ভাবনা বেশি। দু-এক জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারে নেমে আসতে পারে। তবে এরপর কুয়াশার দাপট কমতে পারে।

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে