দেখে নিন, কে হলেন এসসি ইস্টবেঙ্গলের নতুন কোচ?

হতশ্রী পারফরম্যান্সের জন্য সরিয়ে দেওয়া হয়েছে হাইপ্রোফাই কোচ মানোলো ম্যানুয়াল দিয়াজকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইএসএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায় এসসি ইস্টবেঙ্গল। দলের এই হতশ্রী পারফরম্যান্সের জন্য সরিয়ে দেওয়া হয়েছে হাইপ্রোফাইল কোচ মানোলো ম্যানুয়াল দিয়াজকে। কিন্তু তাঁর পরিবর্তে কে এই মাঝ মরশুমে লাল-হলুদের দায়িত্ব নেবেন? এই প্রশ্নই ঘোরাফোরা করছিল ভারতীয় ফুটবলমহলে। উত্তর মিলল বছরের প্রথম দিনই। ইস্টবেঙ্গলের নতুন হেড কোচ হলেন মারিও রিভেরা। 

যদিও এই প্রথম নয়। এর আগেও লাল-হলুদে কোচিং করিয়ে গিয়েছেন এই স্প্যানিশ কোচ । ২০১৮-১৯ মরশুমে লেসলি ক্লডিয়াস সরণির ক্লাবটির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সেই সময় দলের হেড কোচ আলেজান্দ্রো মেনেন্ডেজ গার্সিয়ার সহকারী ছিলেন মারিও। পরবর্তী মরশুমে তথা ২০১৯-২০-তে আর তাঁকে দেখা যায়নি। তবে ওই মরশুমে আই লিগে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একদমই ভালো ছিল না। তাই মাঝপথেই কোচের দায়িত্ব ছেড়ে দেন আলেজান্দ্রো। এরপর মশাল বাহিনীর হেড কোচ করে আনা হয়েছিল মারিও রিভেরাকে। তবে সেটা বেশিদিনের জন্য নয়।

এরপর গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। ঘটনাচক্রে গত দুই মরশুম ধরে আইএসএলে খেলতে শুরু করেছে ইস্টবেঙ্গল। আর সেখানেই প্রত্যাবর্তন ঘটল মারিও রিভেরার। তাও আবার হেড কোচের পদে। আগামী ৪ জানুয়ারি থেকে মানোলো দিয়াজের চেয়ারে বসবেন তিনি। ওই দিন বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ খেলবে লাল-হলুদ।  

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার