মিড ডে মিলের চালে পোকা, ঘটনায় শোরগোল রামজীবনপুরে

Share:

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মিড ডে মিলের চালে পোকা, ঘটনায় শোরগোল রামজীবনপুরে।শুরু রাজনৈতিক তরজা। অভিযোগ পেয়ে স্কুল পরিদর্শনের স্কুল পরিদর্শক।এই ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার রামজীবনপুর বালিকা বিদ্যালয়ে(Ramjibanpur Girl’s School)। অভিভাবকদের অভিযোগ মাঝে মধ্যেই তারা ছাত্রীদের কাছ থেকে খবর পান স্কুলের মিড ডে মিলের খাবার একেবারে নিম্নমানের।কখনো কখনো পোকা চালকে রান্না করে দেওয়া হয়। মঙ্গলবার হঠাৎ অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বিজেপির নেতাকর্মীরা জানতে পারেন আজও স্কুলের বেশ কয়েকটি মিড ডে মিলের(Mid Day Meal) চালের বস্তাতে পোকা ধরেছে।

এই নিয়ে স্কুলে বিক্ষোভ শুরু করে অভিভাবকেরা শুরু করে চিৎকার চেঁচামেচি। খবর পেয়ে দ্রুত স্কুলে এসে উপস্থিত হয় স্কুল পরিদর্শক। স্কুলের মিড ডে মিল নিয়ে একাধিক ভুরিভুরি অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। অবশেষে মিড ডে মিলে চালেপোকা তা স্বীকার করেন স্কুল পরিচালন কমিটির সদস্যরা। এ বিষয়ে স্কুল পরিদর্শক(School Inspector) সুমিতা রানা বলেন, স্কুলে পোকা চাল থাকলেও তা ছাত্রীদের খাওয়ানো হয়নি। পৌরসভা কে জানানো হয়েছে চালগুলি পরিবর্তন করে দেওয়ার জন্য।

চাল নিয়ে এই গন্ডগোলের ঘটনায় বিজেপিকে দায়ী করছেন স্থানীয় তৃণমূল নেতারা। সাফাই দিয়েছে বিজেপি। স্থানীয় অভিভাবকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে ৫০ বস্তা চাল ওই স্কুলের গুদামে মজুদ রয়েছে তার মধ্যে অধিকাংশ বস্তার চাল নষ্ট হয়ে গিয়েছে। সেই নষ্ট চালের বস্তার মুখ খোলা ছিল। স্কুল কর্তৃপক্ষ নষ্ট চাল ছাত্রছাত্রীদের রান্না করে খাওয়ানো হচ্ছে না বলে দাবি করে এই চাল পুরসভা ফেরত নেবে বললেও ওই চলে রান্না করে মিড ডে মিলের রান্না পরিবেশন করা হয়েছে ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে নিশ্চিত অভিযোগকারীরা।

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক