আর্টিস্ট ফোরামকে শক্ত করতে গঠিত হচ্ছে নতুন পরিচালন পর্ষদ, সদস্যপদে প্রসেনজিৎ, জিৎ

অভিনেতা জানিয়েছেন, আর্টিস্ট ফোরামের ২৫ বছর চলছে। এই দীর্ঘ সফরে সংগঠনের অনেক গৌরবজ্জ্বল দিন গিয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতেই একটি নতুন কমিটি গঠনের কথাবার্তা চলছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার আর্টিস্টস’ ফোরামকে আরও সুসংগঠিত করতে নতুন পরিচালন পর্ষদ গঠিত হতে পারে, এমনটাই জানালেন পরিচালক-অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। সোমবার (২০ জানুয়ারি) কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিকের বাড়িতে চায়ের আড্ডার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যে ছবিতে শুধু বুম্বা দা নয়, পাশাপাশি আরও উপস্থিত ছিলেন, বিপ্লব চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, শংকর চক্রবর্তী, কৌশিক সেন, জিৎ, চিরঞ্জিৎ চক্রবর্তী, দেবদূত ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায় এবং রঞ্জিত মল্লিক। ছবির ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘আজ রঞ্জিতদার বাড়িতে চায়ের আড্ডায়।’

তবে শুধুমাত্র চায়ের আড্ডার জন্যে গোটা টলিউড ইন্ডাস্ট্রি একই ফ্রেমে, হতে পারে না! নিশ্চয়ই কোনও কারণ আছে! সেই জল্পনাই সত্যি হল। বিষয়টি সবিস্তারে একটি সংবাদমাধ্যমেকে জানিয়েছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। অভিনেতা জানিয়েছেন, আর্টিস্ট ফোরামের ২৫ বছর চলছে। এই দীর্ঘ সফরে সংগঠনের অনেক গৌরবজ্জ্বল দিন গিয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখতেই একটি নতুন কমিটি গঠনের কথাবার্তা চলছে। আর এই কমিটিতেই ভাইরাল ছবির সকল অভিনেতা অভিনেত্রী্রা থাকবেন। সেই আলোচনার জন্যেই রঞ্জিত মল্লিকের বাড়িতে ঘরোয়া বৈঠক ছিল। আর্টিস্টস ফোরামের সভাপতি হলেন রঞ্জিত মল্লিক। তাই তাঁর বাড়িতেই একটা ছোট বৈঠকের আয়োজন করা হয়েছিল।

গতকালের আলোচনার মাধ্যমে অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পী, কলাকুশলী স্বার্থরক্ষার পাশাপাশি বাংলা বিনোদন দুনিয়া কী কীভাবে উন্নত হতে পারে, সবটাই বৈঠকে আলোচনার অংশ হয়েছিল। অন্যদিকে এ বিষয়ে ফোরামের সভাপতি অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনও সবকিছু ঠিক হয়নি। তবে বয়সজনিত কারণে রঞ্জিত মল্লিক অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারছেন না। তাই তিনিই সকলকে তাঁর বাড়িতে ডেকেছিলেন।

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব

তিলোত্তমায় যোগ দিবস পালন করে গর্বিত মোদি, শহরবাসীকে ধন্যবাদও জানালেন প্রধানমন্ত্রী

রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে সরকারি বাস, মৃত ২

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ

‘বাড়িতে ডেকে জিন্সের মধ্যে হাত ঢুকিয়ে…’, নামী কোরিওগ্রাফারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নেটপ্রভাবীর

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি