নিউ ব্যারাকপুরের প্রকাশ্য রাস্তায় বিজেপি কর্মীর অত্যাচারে আত্মঘাতী গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউ ব্যারাকপুর: রাস্তায় ফেলে বিবস্ত্র করে মারধর মহিলাকে।বিজেপি কর্মীর অত্যাচারে আত্মঘাতী মহিলা।ঘটনার পরেই বাড়ি থেকে পলাতক বিজেপি কর্মী মমতা সরকার সহ বাকিরা।পুলিশ সূত্রে জানা গেছে, প্রকাশ্য রাস্তায় ফেলে মারধর মহিলাকে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে নিউ ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ড এলাকায়।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ঘোলা(Ghola P.S.) এবং নিউ ব্যারাকপুর থানা(New Barrackpore P.S.) এলাকায়।

পরিবারের অভিযোগ, জমি দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অনুপমা সরকারকে হুমকি দেয় বিজেপি কর্মী মমতা সরকার ,বিপ্রদাস বসু ওরফে কেবল বিপ্লব ও বাকিরা । সোমবার রাতে সেই বচসা পৌঁছে যায় চরম পর্যায়ে। প্রকাশ্যে রাস্তায় মহিলাকে ফেলে অর্ধনগ্ন করে মারধর করে বিজেপি কর্মীরা বলে অভিযোগ।এমনকি ওই মহিলাকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেয় সেই বিজেপি কর্মীরা।আর এই অপমান সহ্য না করতে না পেরে নিজের বাড়িতে মঙ্গলবার সকালে আত্মঘাতি হন সেই মহিলা।

আত্মঘাতী হওয়ার আগে সুইসাইড নোটে(Suicide Note) লিখে যান , সেই বিজেপি কর্মীদের নাম। ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের পর গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ ব্যারাকপুর থানার পুলিশ। পাশাপাশি এই ঘটনায় বিজেপি নেতা ও স্থানীয় কেবল অপারেটর বিপ্লব বসুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকিদের সন্ধান চালাচ্ছে পুলিশ। আত্মঘাতী হওয়া মহিলার স্বামীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ ।

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের