পরনে লাল শাড়ি, নাকে নথ, মুখভর্তি নকশা আঁকা, নয়া লুকে ভক্তদের ঘুম ওড়ালেন CID-র দয়া

এবার দয়ার শাড়ি পরা একটি ভয়ঙ্কর লুক নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। আর দয়ার লুক দেখে ভিমরি খেয়ে গিয়েছেন ভক্তরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নাকে নথ, কানে দুল, মুখভর্তি লাল রঙ, লাল শাড়ি, CID-র দয়ার এ কী রূপ! মাস কয়েক আগেই শুরু হয়েছে সনি টিভির পপুলার শো ‘CID’। প্রায় ২০ বছর রাজত্বের পর ২০১৮ সালে শেষ হয়ে গিয়েছিল CID। ৬ বছর পর ফিরে এসেছে ক্রাইম শো। গতবছর থেকেই শুরু হয়েছে CID-র নতুন মরসুম। CID-র জনপ্রিয়তা শুধু দেশেই আটকে নেই, বিদেশেও জনপ্রিয় এই শো। বিশেষ করে, CID টিমে ACP, দয়া শেট্টি, অভিজিত, এই ত্রিমূর্তির ফ্যান ৮ থেকে ৮০ সকলে। তবে CID-র নয়া মরসুমের ঝলক দেখেই বিস্মিত হয়ে হয়েছিলেন ভক্তরা। কারণ সেখানে ফুটে উঠেছিল দয়া তাঁর বন্ধু অভিজিতকে গুলি করছে। সেখানেই বোঝা গিয়েছিল, CID-এর নতুন মরসুমে থাকবে একাধিক চমক। যাতে ভক্তদের উত্তেজনা বাড়বে দ্বিগুণ।

তবে তারই একটি ঝলক সম্প্রতি ভাইরাল হওয়া দয়ানন্দ শেট্টির শাড়ি পরা এই ভয়ঙ্কর লুক? আসলে CID-তে নতুন নতুন ফ্লেভার দেওয়ার জন্যে প্রতিনিয়ত নানা পরীক্ষা- নীরিক্ষা করে চলেছে শোয়ের নির্মাতারা। বিশেষত, ক্রাইম ঘটনাকে কেন্দ্র করে শোয়ের এক একটি পর্ব গড়ে ওঠে। এবার সেখানেই নয়া চমক! শোয়ে সিনিয়র ইনস্পেক্টর দয়ার ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা দয়ানন্দ শেট্টির। ভক্তদের কাছেও তিনি দয়া নামেই পরিচিত। এবার দয়ার শাড়ি পরা একটি ভয়ঙ্কর লুক নেটপাড়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে। আর দয়ার লুক দেখে ভিমরি খেয়ে গিয়েছেন ভক্তরা। ছবিতে তাঁকে লালা শার্টের সঙ্গে লাল শাড়িতে দেখা গিয়েছে।

শুধু তাই নয়, গলায় মোটা নেকলেস, মুখে ভারী লালা মেকআপ, হাতে গজরা, নাকে ভারী নথ, মুখে কমলা কালো নকশা আকা, ঠোঁটে লিপস্টিকে দয়ার এই লুক ভাইরাল হতেই নেটপাড়ায় হাসির রব উঠেছে। বোঝাই যাচ্ছে, শোয়ের জন্যেই তিনি এমন সেজেছেন। ইতি মধ্যেই এই পর্বের টিজার শেয়ার করেছেন চ্যানেল কর্তৃপক্ষ। অভিনেতাকে ছবিতে ভয়ঙ্কর দেখাচ্ছে, ভক্তরা অভিনেতার এই লুক দেখে ‘কান্তারা’-র ঋষভ শেট্টির প্রসঙ্গ টেনেছেন। জানা গিয়েছে, CID-এর একটি শোয়ে কোটা উৎসব দেখানো হবে। আর জঙ্গিদের খতম করতেই এমন লুক ধারন করেছেন দয়া। অভিনেতা নিজেও তাঁর ইনস্টাগ্রামে লুকের ব্যাকগ্রাউন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, অভিনেতা মুখে মেকআপ করছেন। মনেই হচ্ছে, অভিনেতা নিজেও তাঁর এই লুকে সাচ্ছন্দ্য। উল্লেখ্য, ৬ বছর পর কামব্যাকের পর আবারও দর্শকদের মন জয় করতে সফল CID। শিবাজি সাটম, আদিত্য শ্রীবাস্তব, এবং দয়ানন্দ শেট্টিকে আবারও একসঙ্গে দেখা দর্শকদের কাছে কম মুখরোচক নয়!

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের