ফের বিয়ের পিঁড়িতে গীতা এলএলবি’র মল্লিকা, পাত্র কে জানেন ?

Share:

নিজস্ব প্রতিনিধি : ফের বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী মল্লিকা বন্দ্যোপাধ্যায়। পাত্র কে জানেন ? দীর্ঘদিনের প্রেম তা থেকে বিয়ে পর্যন্ত গড়াল। পাত্র হলেন পেশায় চিকিৎসক। করোনা অতিমারির সময়ে মনের মতো সঙ্গী নিজেই খুঁজে নিয়েছিলেন মল্লিকা। তবে প্রথমে নাকি ছিল প্রেমটা একতরফা। অবশেষে মনের মানুষ রুদ্রজিতের টানে সাড়া দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মল্লিকা। যা নিয়ে হইচই শুরু হয়েছে নেটপাড়ায়।

এদিকে মায়ের দ্বিতীয় বিয়েতে সাক্ষী থাকল একমাত্র মেয়ে গরিমা। গরিমাই নিজে দাঁড়িয়ে থেকে মায়ের বিয়ে দিল।বর্তমানে গরিমার বয়স ১৭ বছর। মেয়ে গরিমার সঙ্গে দারুণ জমেছে নয়া বাবা রুদ্রজিতের। এই নিয়ে মল্লিকা জানান, ‘রুদ্র আর মেয়েকে কথা বলতে দেখলে কেউ বলবে না যে ও গরিমার বাবা নয়।নিজের মেয়ের মতই রুদ্র ওকে ভালবাসে।’

এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল না মল্লিকার এইকথা নিজেই জানিয়েছেন তিনি। ১১ বছর বয়স থেকে তার মেয়ে গরিমা বলত নিজেকে নিয়ে ভাবা শুরু করো। জীবনের অধ্যায় এখনও বাকি আছে। এরপরই মেয়ের কথাতেই বিয়ে করতে রাজি হয়েছেন মল্লিকা।

অল্প বয়সে ভালবেসে বিয়ে করেন মল্লিকা। মেয়ের বয়স যখন ৯ তখন বিবাহবিচ্ছেদ হয় মল্লিকার। তার অভিযোগ ছিল স্বামী পরকীয়ায় জড়িয়েছেন। সেই একা হাতে মেয়েকে বড় করে তোলেন। মল্লিকার কথায়, ‘প্রেমের প্রস্তাবটা আসে রুদ্রর তরফ থেকেই। আমি বহু বার নিষেধ করেছি। বলেছি ভেবে দেখতে। তার কারণ, আমার একটা বড় মেয়ে আছে। সমাজ কি বলবে। কিন্তু রুদ্র হাল ছাড়েনি। আমায় হারিয়ে যাওয়া ভরসা ফিরিয়ে দিয়েছে।’

উল্লেখ্য, অভিনেত্রী বিয়ের দিন একেবারে সাবেকী সাজ সেজেছিলেন। লাল রঙের বেনারসির সঙ্গে সোনার অলঙ্কারে সেজেছিলেন তিনি। সমস্ত রীতি মেনেই এ দিন বিয়ে সারেন মল্লিকা। এই বিয়েতে উপস্থিত ছিলেন অদিতি চট্টোপাধ্যায়, চাঁদনি সাহা, মধুপ্রিয়া চৌধুরী ও অনান্যরা।

বর্তমানে ‘গীতা এলএলবি’ ও ‘দুই শালিক’ ধারাবাহিকে অভিনয় করছেন মল্লিকা। এ ছাড়াও রাজর্ষি দে পরিচালিত ‘সাদা রঙের পৃথিবী’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য